News Flash

  • Home
  • Uncategorized
  • দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার, গুজরাত শীর্ষে, ওষুধ পাঠাচ্ছে কেন্দ্র
Image

দেশে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত প্রায় ৯ হাজার, গুজরাত শীর্ষে, ওষুধ পাঠাচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : দেশজুড়ে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্তের রাজ্যওয়াড়ি সংখ্যা প্রকাশ করল কেন্দ্রীয় সরকার। শনিবার দুপুরে ভারত সরকার যে পরিসংখ্যান প্রকাশ করেছে তা হল, এই মুহূর্তে সারা দেশে মোট ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজার ৮৪৮ জন। সবচেয়ে বেশি সংক্রামিত হয়েছে গুজরাতে। 

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, শনিবার দুপুর পর্যন্ত বাংলায় ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা এক জন। প্রসঙ্গত গতকালই কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালে এক যুবতীর মৃত্যু হয়েছে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে। কেন্দ্রীয় কেমিক্যালস ও ফার্টিলাইজার মন্ত্রী সদানন্দ গৌড়া এদিন টুইট করে জানিয়েছেন, সংক্রমণের হার দেখে রাজ্যগুলিকে ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ অ্যামফোটেরিসিন-বি কেন্দ্রের তরফে পাঠানো হয়েছে। মোট ২৩ হাজার ভায়াল ওষুধ পাঠানো হয়েছে। এখনও পর্যন্ত গুজরাতে ব্ল্যাক ফাঙ্গাস আক্রান্তের সংখ্যা দু’হাজার ২৮১ জন। এর পরেই রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্তের সংখ্যা দু’হাজার। অন্ধ্রপ্রদেশে ৯১০, রাজস্থানে ৭০০, মধ্যপ্রদেশে ৭২০ জন এই ছত্রাকবাহিত রোগে আক্রান্ত হয়েছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে, গুজরাতে পাঠানো হয়েছে পাঁচ হাজার ৮০০ ভায়াল ওষুধ। বাংলায় এখনও পর্যন্ত যেহেতু এক জন আক্রান্ত হওয়ার খবর মিলেছে তাই এই রাজ্যের জন্য কেন্দ্রীয় সরকার ৫০ ভায়াল অ্যামফোটেরিসিন-বি পাঠানো হয়েছে। 

কোভিড সেরে ওঠা রোগীদের মধ্যেই ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বেশি করে দেখা যাচ্ছে। কারও শ্বাসকষ্ট বা কারও ত্বকে চাকা চাকা দাগ উপসর্গ হিসেবে দেখা দিচ্ছে। এক্ষেত্রে অনেক চিকিত্‍সক স্টেরয়েড ব্যবহার করার ফলে এই রোগ আরও জটিল আকার নিচ্ছে বলে মত অনেক বিশেষজ্ঞের। ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ব্ল্যাক চিকিত্‍সার গাইডলাইন জারি করেছে।

Releated Posts

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…

ByByTaniya Chakraborty May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026

সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের

আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…

ByByReshmi Debnath May 17, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top