News Flash

  • Home
  • Uncategorized
  • ফের স্বস্তিতে লালু প্রসাদ, ডিএলএফ আর্থিক কেলেঙ্কারিতে পেলেন ক্লিনচিট, তদন্ত বন্ধ করল সিবিআই
Image

ফের স্বস্তিতে লালু প্রসাদ, ডিএলএফ আর্থিক কেলেঙ্কারিতে পেলেন ক্লিনচিট, তদন্ত বন্ধ করল সিবিআই

নয়াদিল্লি, ২২ মে (হি.স.) : দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে রাষ্ট্রীয় জনতা দলের নেতা লালু প্রসাদ যাদবকে দুর্নীতির মামলায় তাঁর বিরুদ্ধে প্রাথমিক তদন্ত বন্ধ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। সূত্রের খবর, লালু প্রসাদ যাদবের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণের অভাবের কারণে তদন্ত বন্ধ করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল রিয়েল এস্টেট ডেভেলপার ডিএলএফ গ্রুপ লালু যাদবকে রেলওয়ে সম্পর্কিত প্রকল্পগুলি পাওয়ানোর জন্য ঘুষ দিয়েছিল।

সিবিআইয়ের আর্থিক অপরাধ শাখা ২০১৮-তে এই বিষয়ে তদন্ত শুরু করে। ২০১১ সালে লালু পুত্র তেজস্বী এবং কন্যা রাগিণী মাত্র ৪ লক্ষ টাকায় শেয়ার ট্রান্সফার করে এ বি এক্সপোর্ট কিনেছিলেন এবং দিল্লিতে এই সংস্থাটির মালিকানা পেয়েছিলেন। আরও অভিযোগ ছিল, ডিএলএফ গ্রুপ মুম্বইয়ের নয়াদিল্লি রেলওয়ে স্টেশন এবং বান্দ্রা স্টেশনে কিছু প্রকল্প পেতে চাওয়ার কারণে ঘুষ দেয়। আয়কর বিভাগও এই মামলায় পৃথক তদন্ত শুরু করেছিল।

তবে দু’বছরের তদন্তের পরেও অভিযুক্তের থেকে কোনও মামলা করা হয়নি বলে প্রাথমিক তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল। প্রাক্তন রেলমন্ত্রী লালু প্রসাদ যাদবের ওপর পশুখাদ্য কেলেঙ্কারি-সহ একাধিক অভিযোগ রয়েছে। দুমকা ট্রেজারি মামলায় ৩ বছর জেল খেটেছেন তিনি। এরপর এপ্রিলের জামিনে ছাড়া পান। এরপর থেকে দিল্লিতে তাঁর বাসভবনেই রয়েছেন তিনি।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top