News Flash

  • Home
  • Uncategorized
  • তামিলনাড়ুতে ৩৬ হাজার পার দৈনিক আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার
Image

তামিলনাড়ুতে ৩৬ হাজার পার দৈনিক আক্রান্তের সংখ্যা, চিন্তা বাড়াচ্ছে মৃত্যুহার

চেন্নাই, ২২ মে (হি. স.) : গত ২৪ ঘণ্টায় তামিলনাড়ুতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ১৮৪ জন। শনিবার রাজ্যের স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী এমনটাই জানা গেছে। সংক্রমণের থেকেও চিন্তা বাড়াচ্ছে দেশের মৃত্যুহার। শুক্রবার তামিলনাড়ুতে করোনা সংক্রমণের জেরে প্রাণ হারান ৪৬৭ জন।  

রাজ্যের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৬৭ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। একদিন আগেই এই সংখ্যাটা ছিল ৩৯৭। অর্থাৎ একদিনে ১৭.৬ শতাংশ মৃত্যু হার বৃদ্ধি পেয়েছে রাজ্যে। চেন্নাইতে মৃতের সংখ্যা ৭৩ থেকে বেড়ে দাঁড়িয়েছে ১০৯-এ। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে। বর্তমানে তামিলনাড়ুতে সক্রিয় রোগীর সংখ্যা ২ লক্ষ ৭৪ হাজার ৬২৯। রাজ্যে পজেটিভিটি রেট বেড়ে দাঁড়িয়েছে ২১.৮ শতাংশে। এখনও অবধি রাজ্যে মোট ১৯ হাজার ৫৯৮ জনের মৃত্যু হয়েছে সংক্রমণের কারণে।

কেন্দ্রের প্রকাশিত তথ্য অনুযায়ী, যে ১০টি রাজ্য থেকে দেশের ৭৬.৬৬ শতাংশ সংক্রমণ হচ্ছে, তারমধ্যে অন্যতম হল তামিলনাড়ু। এছাড়াও মহারাষ্ট্র, কেরল, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, পশ্চিমবঙ্গ, ওড়িশা, রাজস্থান, উত্তর প্রদেশ ও অসমেই সর্বাধিক সংখ্যক সংক্রমণ হয়েছে।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top