News Flash

  • Home
  • Uncategorized
  • এবার জম্মুতেও ব্ল্যাক ফাঙ্গাস-আতঙ্ক, মিলেছে ছত্রাক সংক্রমণের হদিশ
Image

এবার জম্মুতেও ব্ল্যাক ফাঙ্গাস-আতঙ্ক, মিলেছে ছত্রাক সংক্রমণের হদিশ

জম্মু, ২১ মে (হি.স.): মহারাষ্ট্র, দিল্লি, গুজরাট, পশ্চিমবঙ্গ-সহ দেশের একাধিক রাজ্যে ব্ল্যাক ফাঙ্গাস সংক্রমণের হদিশ মিলেছে, এবার জম্মুতেও মিলেছে মারণ ছত্রাক সংক্রমণের হদিশ। কোভিড থেকে সেরে ওঠা একজন রোগীর শরীরে ‘মিউকরমাইকোসিস’ বা ব্ল্যাক ফাঙ্গাসের হদিশ মিলেছে। শুক্রবার জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রিন্সিপাল ডাঃ শশী সুদান জানিয়েছেন, জম্মুর সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাঙ্গাসে সংক্রমিত একজন রোগী চিকিৎসাধীন আছেন।
ডাঃ শশী সুদান জানিয়েছেন, “৪০ বছর বয়সী একজন ব্যক্তির শরীরে ব্ল্যাক ফাঙ্গাসের সন্ধান মিলেছে, সম্প্রতি কোভিড থেকে সেরে উঠেছিলেন তিনি। বর্তমানে পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে ভুগছেন তিনি এবং ওই রোগীর সুগার লেভেল ৯০০।” মহামারী আবহেই কোভিড আক্রান্তদের শরীরে দেখা দিচ্ছে ‘ব্ল্যাক ফাঙ্গাস’ নামক এক প্রকার ছত্রাকের সংক্রমণ। যাকে পরিভাষায় বলা হচ্ছে ‘মিউকরমাইকোসিস’।

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top