লাদাখ, ২১ মে (হি.স.): ফের ভূমিকম্পে কেঁপে উঠল কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ। শুক্রবার বেলায় মৃদু তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় লাদাখে। লেহ থেকে ১৩১ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.২। ভূমিকম্পের তীব্রতা অপেক্ষাকৃত কম থাকায় ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি জানিয়েছে, শুক্রবার বেলা ১১.০২ মিনিট নাগাদ ৪.২ তীব্রতার ভূকম্পন অনুভূত হয় লাদাখে| ভূমিকম্পের উত্সস্থল ছিল ভূপৃষ্ঠের ৯০ কিলোমিটার গভীরে, লেহ থেকে ১৩১ কিলোমিটার উত্তর-উত্তর পূর্বে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ৩৫.২৯ অক্ষাংশ এবং ৭৭.৯৮ দ্রাঘিমাংশ। প্রসঙ্গত, মাঝেমধ্যেই মৃদু থেকে হালকা তীব্রতার ভূকম্পন অনুভূত হচ্ছে লাদাখে। তবে, ক্ষয়ক্ষতির ঘটনা একবারও ঘটেনি।
ভূমিকম্পে কেঁপে উঠল লাদাখ, তীব্রতা মাত্র ৪.২
Releated Posts
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ধর্মনগর জেলা হাসপাতালে বিধায়কের আকস্মিক হানা, স্বাস্থ্য ব্যবস্থার বেহাল চিত্রে ক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২২ মে :উত্তর ত্রিপুরার অন্যতম প্রধান স্বাস্থ্য প্রতিষ্ঠান ধর্মনগর জেলা হাসপাতাল-কে ঘিরে দীর্ঘদিনের অব্যবস্থা, রোগী…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…
সুস্থ সমাজ গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান সুদীপ রায় বর্মনের
আগরতলা, ১৭ মে: দেশের বর্তমান পরিস্থিতিতে সুস্থ সমাজ ও শক্তিশালী দেশ গঠনে কাজে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানালেন…


















