কলকাতা, ২১ মে (হি. স.) : ঊর্ধ্বমুখী তাপমাত্রা। দক্ষিণবঙ্গে তাপমাত্রা শুক্রবারও কিছ্টা বজাই থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দফতরের তরফে। তবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুত সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী ২৪ ঘন্টায়। উত্তরবঙ্গের বেশকিছু জেলায় স্বস্তির বৃষ্টি দেখা গিয়েছিল বৃহস্পতিবার। শুক্রবার সকাল থেকেই শিলিগুড়ি, জলপাইগুড়ি, উত্তর দিণাজপুর সহ উত্তরবঙ্গের বেশকিছু জেলায় হালকা বৃষ্টিপাত শুরু হয়েছে।
এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে এদিনের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামী ৩-৫ দিন দিনের তাপমাত্রার সেরকম কোনও পরিবর্তন হবে না দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বলে জানানো হয়েছে হাওয়া অফিস থেকে। উত্তরবঙ্গের ক্ষেত্রে শিলিগুড়ি, কোচবিহার সহ বাকি জেলাগুলিতে আজকের তাপমাত্রা অন্যদিনের তুলনায় প্রায় ৩ থেকে ৫ ডিগ্রি কম থাকবে। মাঝামধ্যেই নেমে আসবে বৃষ্টি। তবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই উত্তরবঙ্গে। শুক্রবার সারাদিন আকাশের মুখ ভার থাকবে উত্তরবঙ্গে। মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়। এদিন হাওয়ার গতিবেগ ৩০ কিমি প্রতি ঘন্টার বেশি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওইয়া দফতর।
আগামি ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস
Releated Posts
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…


















