News Flash

Image

বিশালগড়ে পুরোহিতের উপর হামলা

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ মে৷৷ বিশালগড় কালিবাড়ি নাট মন্দিরের পুরোহিত দীপক আচার্যের ওপর হামলা চালায় এক দুষৃকতিকারীর দল৷ প্রথমে তাকে রাস্তা থেকে অপহরণ করে আট নম্বর ওয়ার্ডের একটি বাড়িতে নিয়ে যায় এবং সেখানে তাকে বেধড়ক মারধর করেন৷


ঘটনাস্থলে খবর পেয়ে তার স্ত্রী সেখানে ছুটে যায় এবং সেই দুষৃকতিকারীর কাছ থেকে স্বামীকে উদ্ধার করে নিয়ে আসেন৷ ঘটনার বিবরণে জানা যায় পুরোহিত দীপক আচার্য বিশালগড় নেতাজি নগর কালি মন্দিরে কোভিড টেস্ট করানোর সরঞ্জাম নিয়ে যখন সংবাদমাধ্যমের কাছে ওয়ার্ড কাউন্সিলার লক্ষ্মী রানী সাহা এবং জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থকে নিয়ে মুখ খোলেন৷


তারই প্রতিবাদে আক্রান্ত পুরোহিত দীপক আচার্য৷এবং দুসৃকতিকারীরা তাকে বেধড়ক মারধর করেন বলেও জানান পুরোহিত দীপক আচার্য৷ এই ঘটনার সঙ্গে বর্তমান শাসক দলের কিছু যুবকরাও জড়িত রয়েছেন বলে তিনি জানান এবং উনাকে মারতে মারতে বর্তমান সরকারকে কালিমালিপ্ত করছেন বলে দুসৃকতিকারীরা উনাকে হুমকি দিয়েছেন এবং কেন তিনি সংবাদমাধ্যমের নিকট কাউন্সিলর লক্ষ্মী রানী সাহা এবং জেলা সভাপতি অঞ্জন পুরকায়স্থ নাম বললেন এই নিয়ে তাকে বেদম প্রহার করেন দুসৃকতিকারীরা৷ বর্তমানে অসহায় হয়ে জীবন যাপন করছেন দুই কন্যা সন্তানের পিতা তথা নেতাজি নগর কালি মন্দিরের পুরোহিত দীপক আচার্য৷ তাছাড়া এমনটাও উনাকে হুমকি দেয় আগামী দিনে এই কালী মন্দিরের পুরোহিত কাজকর্ম থেকেও ওনাকে সরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন দুসৃকতিকারীরা৷

Releated Posts

আরজি কর মামলায় ভিসেরা নমুনা ‘কারচুপির’ অভিযোগে সিবিআই-কে তদন্তের নির্দেশ আদালতের

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক ধর্ষণ ও খুনের মামলায় নিহত তরুণী…

ByBySandeep Biswas Jul 11, 2026

চন্দ্রযান-৩-এর সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি: অকল্যান্ডে প্রধানমন্ত্রী মোদী

অকল্যান্ড, ১১ জুলাই (আইএএনএস) : ভারতের চন্দ্রাভিযান চন্দ্রযান-৩-এর সাফল্যে নিউজিল্যান্ডের মহাকাশ প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলে জানিয়েছেন…

ByBySandeep Biswas Jul 11, 2026

জাতীয় সঙ্গীত ও জাতীয় গান নিয়ে কেন্দ্রের নতুন নির্দেশিকা ঘিরে রাজনৈতিক তরজা, মুখোমুখি বিজেপি ও বিরোধীরা

নয়াদিল্লি, ১১ জুলাই (আইএএনএস) : জাতীয় সঙ্গীত এবং জাতীয় গান পরিবেশন সংক্রান্ত কেন্দ্রের নতুন নির্দেশিকাকে ঘিরে শনিবার রাজনৈতিক…

ByBySandeep Biswas Jul 11, 2026

পশ্চিমবঙ্গে অভিন্ন দেওয়ানি বিধি খসড়া পর্যালোচনায় অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের কমিটি, প্রকাশিত আট সদস্যের নাম

কলকাতা, ১১ জুলাই (আইএএনএস) : পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা ইউসিসি) বিল, ২০২৬-এর খসড়া…

ByBySandeep Biswas Jul 11, 2026
Scroll to Top