News Flash

  • Home
  • Uncategorized
  • ফের ৪-হাজারের ঊর্ধ্বে দৈনিক মৃত্যু, ভারতে কোভিড-সংক্রমণ কিছুটা নিম্নমুখী
Image

ফের ৪-হাজারের ঊর্ধ্বে দৈনিক মৃত্যু, ভারতে কোভিড-সংক্রমণ কিছুটা নিম্নমুখী

নয়াদিল্লি, ২১ মে (হি.স.): ভারতে ফের কিছুটা কমল দৈনিক করোনা-আক্রান্তের সংখ্যা। সংক্রমণ কমলেও দৈনিক মৃত্যু বৃহস্পতিবারের তুলনায় বেড়ে ফের ৪ হাজারের গণ্ডি ছাড়িয়েছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে নতুন করে কোভিডে সংক্রমিত হয়েছেন ২ লক্ষ ৫৯ হাজার ৫৯১ জন। এই সময়ে দেশে মৃত্যু হয়েছে করোনা-সংক্রমিত ৪,২০৯ জন রোগীর। একইসঙ্গে বৃহস্পতিবার সারাদিনে দেশে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। করোনার বাড়বাড়ন্তের মধ্যেই দ্রুততার সঙ্গে চলছে টিকাকরণ, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৯,১৮,৭৯,৫০৩ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।
ভারতে ফের কমেছে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় কমেছে ১,০১,৯৫৩। ১,০১,৯৫৩ জন কমে যাওয়ার পর ভারতে সক্রিয় করোনা-রোগীর সংখ্যা ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫-এ (১১.৬৩ শতাংশ) পৌঁছেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বিগত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে ২,৫৯,৫৯১ জন কোভিড-১৯ ভাইরাসে সংক্রমিত হওয়ার পর মোট করোনা-আক্রান্তের সংখ্যা বেড়ে হল ২,৬০,৩১,৯৯১। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক আরও জানিয়েছে, বিগত ২৪ ঘন্টায় ৪ হাজার ২০৯ জনের মৃত্যুর পর ভারতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে হল ২,৯১,৩৩১ জন (১.১২ শতাংশ)। শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩০ লক্ষ ২৭ হাজার ৯২৫ জন।
দ্রুততার সঙ্গে সংক্রমণ বৃদ্ধির মধ্যেও সুস্থতা স্বস্তি দিচ্ছে প্রতিদিনই, বৃহস্পতিবার সারা দিনে ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩ লক্ষ ৫৭ হাজার ২৯৫ জন। ফলে শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট সুস্থ হয়েছেন ২,২৭,১২,৭৩৫ জন করোনা-রোগী, শতাংশের নিরিখে ৮৭.২৫ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শুক্রবার সকাল আটটা পর্যন্ত ভারতে মোট ১৯ কোটি ১৮ লক্ষ ৭৯ হাজার ৫০৩ জনকে করোনা-টিকা দেওয়া হয়েছে, তাঁদের মধ্যে বিগত ২৪ ঘন্টায় টিকা দেওয়া হয়েছে ১৪,৮২,৭৫৪ জনকে

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top