News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিডে প্রয়াত জগন্নাথ পাহাড়িয়া, মোদী-গেহলট শোকস্তব্ধ
Image

কোভিডে প্রয়াত জগন্নাথ পাহাড়িয়া, মোদী-গেহলট শোকস্তব্ধ

জয়পুর, ২০ মে (হি.স.): কোভিড মহামারী কেড়ে নিল আরও এক বিশিষ্ট রাজনীতিকের প্রাণ। প্রয়াত হলেন রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রবীণ কংগ্রেস নেতা জগন্নাথ পাহাড়িয়া। ১৯৮০-৮১ সাল পর্যন্ত রাজস্থানের মুখ্যমন্ত্রী ছিলেন জগন্নাথ পাহাড়িয়া, তিনি হরিয়ানা ও বিহারের রাজ্যপালও ছিলেন, ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীও। বুধবার ৮৯ বছরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিশিষ্ট রাজনীতিক জগন্নাথ পাহাড়িয়া। কোভিড-১৯ সংক্রমিত ছিলেন তিনি।

জগন্নাথ পাহাড়িয়ার প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকে বিহ্বল রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। প্রধানমন্ত্রী বৃহস্পতিবার সকালে টুইট করে শোক-বার্তায় জানিয়েছেন, “রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ পাহাড়িয়া জির প্রয়াণে ব্যথিত। দীর্ঘ রাজনৈতিক ও প্রশাসনিক জীবনে সমাজকে ক্ষমতায়িত করার জন্য উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি। পরিবার ও অনুরাগীদের সমবেদনা জানাই।” রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট শোক-বার্তায় টুইট করে জানিয়েছেন, “জগন্নাথ পাহাড়িয়ার প্রয়াণে আমি বিস্মিত। রাজ্যপাল এবং কেন্দ্রীয় মন্ত্রী হিসেবেও দেশের সেবা করেছিলেন তিনি। দেশের প্রবীণ নেতাদের মধ্যে একজন ছিলেন তিনি।” অপর একটি টুইট গেহলট জানিয়েছেন, “জগন্নাথজির প্রয়াণে একদিনের শোক পালন করা হবে রাজস্থানে এবং জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। বৃহস্পতিবার বন্ধ থাকবে সমস্ত সরকারি দফতর।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top