News Flash

  • Home
  • Uncategorized
  • এমডিসিদের জনগণের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার পরমর্শ মুখ্যমন্ত্রীর
Image

এমডিসিদের জনগণের প্রতি ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করার পরমর্শ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ এডিসি এলাকার উন্নয়নে রাজ্য সরকার যে সমস্ত প্রকল্প রূপায়ণ করছে তা জনগণের নিকট সঠিকভাবে পৌঁছানোর লক্ষ্যে ব্যাপক প্রচারের জন্য বিজেপির নবনির্বাচিত এম ডি সি-দের প্রতি আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
পাশাপাশি প্রত্যেক এম ডি সি’কে নিজ নিজ এলাকার জনগণের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন করে তাদের পাশে থেকে কাজ করার জন্য বলেন মুখ্যমন্ত্রী৷ আজ সচিবালয়ের ২নং সভাকক্ষে ৯ জন এম ডি সি মুখ্যমন্ত্রীর সাথে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন৷


মুখ্যমন্ত্রী তাদের জনজাতিদের চিরাচরিত রিসা দিয়ে সংবর্ধনা ’াপন করেন এবং মারক উপহার তুলে দেন৷ আলোচনাকালে মুখ্যমন্ত্রী শ্রীদেব বলেন, আগামী ২০২২ সালের মধ্যে এ ডি সি এলাকার সমস্ত রাস্তা পাকা করতে এবং প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য রাজ্য সরকার আন্তরিকভাবে কাজ করছে৷ এছাড়াও রাজ্য সরকার এ ডি সি এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, পানীয় জল, বিদ্যুৎ সহ বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প রূপায়ণের কাজ করছে৷ এই সমস্ত প্রকল্পের সুুফলগুলি এ ডি সি এলাকার জনগণ যাতে আরও বেশি করে লাভ করতে পারে তারজন্য নবনির্বাচিত এম ডি সি’দের গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে৷ এক্ষেত্রে সরকারী প্রকল্পগুলি বেশী করে জনগণের নিকট প্রচারে নিয়ে যেতে এম ডি সি’দের প্রতি আহ্বান জানান মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এম ডি সি-দের জনগণের প্রতি সবসময় ইতিবাচক মনোভাব নিয়ে কাজ করতে হবে৷ ধৈর্য্য সহকারে জনগণের সমস্যার কথা শুনে তা সমাধানের উদ্যোগ নিতে হবে৷ তবেই জনগণের মধ্যে তার একটা স্বচ্ছ ইমেজ তৈরী হবে যা একজন জনপ্রতিনিধির বড় উপহার৷ নিজ নিজ এলাকার উন্নয়নে স্থানীয় বিধায়ক, সাংসদ ও বি এস সি’র চেয়ারম্যানদের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার জন্য এম ডি সি-দের পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷


মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার সম্পতি ’জাগরুত ত্রিপুরা’ নামে একটি ওয়েবসাইট চালু করেছে৷ এই ওয়েবসাইটের মাধ্যমে যে কোন সুুবিধাভোগী তার যোগ্যতা অনুযায়ী বিভিন্ন প্রকল্পের সুুবিধা লাভ করতে পারবেন৷ রাজ্যের জনকল্যাণে সরকার কত’ক গৃহীত এই অনলাইন পরিষেবাটির গুরুত্ব সম্পর্কে জনগণকে সচেতন করতে এ ডি সি এলাকায় ব্যাপকভাবে প্রচারের দায়িত্ব নিতে হবে এম ডি সি’দের৷

পাশাপাশি জনকল্যাণে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সে সম্পর্কে এম ডি সি-দের সচেতন থাকার উপরও গুরুত্ব আরোপ করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, তবেই সেই প্রকল্পগুলির সুুবিধা জনগণের মধ্যে সহজে পৌঁছানো সম্ভব হবে৷ মুখ্যমন্ত্রী বলেন, এ ডি সি এলাকায় গ্রামোন্নয়ন, পানীয় জল ও স্বাস্থ্যবিধান, বিদ্যৎ, স্বাস্থ্য, পূর্ত ইত্যাদি দপ্তর যে সমস্ত উন্নয়নমূলক কাজ রূপায়ণ করছে তা সময়ে সময়ে তদারকি করতে হবে এম ডি সি-দের৷ প্রতিটি প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পন্ন করার ক্ষেত্রেও সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে এম ডি সি-দের নিয়মিত যোগাযোগ রাখার জন্য পরামর্শ দেন মুখ্যমন্ত্রী৷


আজকের আলোচনায় এম ডি সি স্বপা রাণী দাস, এম ডি সি ভূমিকানন্দ রিয়াং, এম ডি সি স’য় দাস, এম ডি সি স’ব রিয়াং, এম ডি সি শৈলেন্দ্র নাথ, এম ডি সি হংস কুমার ত্রিপুরা, এম ডি সি সমাট জমাতিয়া, এম ডি সি পদ্মলোচন ত্রিপুরা এবং এম ডি সি কংজাউং মগ অংশগ্রহণ করেন৷ প্রত্যেকেই তাদের নিজ নিজ এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে মুখ্যমন্ত্রীকে অবহিত করেন৷ আলোচনার সময় বিধায়ক রামপদ জমাতিয়া, শিল্প দপ্তরের সচিব ড: প্রশান্ত কুমার গোয়েল, পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে এবং গ্রামোন্নয়ন দপ্তরের সচিব সৌম্যা গুপ্তা উপস্থিত ছিলেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top