News Flash

  • Home
  • Uncategorized
  • নিজ নির্বাচনী কেন্দ্র টাকারজলায় বিক্ষোভের মুখে পড়লেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা
Image

নিজ নির্বাচনী কেন্দ্র টাকারজলায় বিক্ষোভের মুখে পড়লেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ নিজ নির্বাচনী কেন্দ্র টাকারজলায় বিক্ষোভের মুখে পড়লেন রাজস্ব মন্ত্রী এনসি দেববর্মা৷ তাঁর অভিযোগ, ব্লকে বিভিন্ন প্রকল্প নিয়ে বৈঠকের সময় তিপ্রা মথা-র কর্মী-রা তাঁকে উদ্দেশ্য করে বিক্ষোভ দেখান৷ তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছিল৷ পুলিশের হস্তক্ষেপে তিনি নিরাপদে বাড়ি ফিরেছেন৷


বুধবার দুপুরে টাকারজলা বিধানসভার জম্পুইজলা ব্লক প্রাঙ্গণে ওই ঘটনা ঘটেছে৷ বুখুরুই কমিউনিটি হলে ভিলেজ কমিটির জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন মন্ত্রী এনসি দেববর্মা৷ বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলে সংশ্লিষ্ট বিধানসভা কেন্দ্রের উন্নয়নমূলক কর্মসূচি ঠিক করার উদ্দেশ্যেই ছিল ওই বৈঠক৷ যথারীতি এদিন দুপুর ১২টায় বৈঠক শুরু হয়৷ বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই তিপ্রা মথা-র ৫০ থেকে ৬০ জন সমর্থক কালো পতাকা হাতে নিয়ে কমিউনিটি হলের সামনে বিক্ষোভ প্রদর্শন শুরু করেন৷ গো ব্যাক স্লোগান দেন বিক্ষোভকারীরা৷ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান জম্পুইজলা মহকুমা পুলিশ প্রধান হিমাদ্রি দাস সহ বিশাল পুলিশবাহিনী৷ পুলিশের সামনেই কমিউনিটি হলকে লক্ষ্য করে ইট পাথর ছুড়তে থাকেন বিক্ষোভকারীরা৷ পুলিশ আধিকারিকরা মন্ত্রী-এনসি দেববর্মাকে নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন৷ কিন্তু বৈঠকে উপস্থিত অন্যান্যদের ফেলে যেতে চাইছিলেন না এন সি দেববর্মা৷ তিনি পুলিশ-কে সাফ জানান, প্রত্যেক-কে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করা হলে তবেই তিনি এখান থেকে যাবেন৷ যথারীতি পুলিশ সকল-কে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেন৷ পুলিশি তৎপরতায় পরিস্থিতি শান্ত হয়৷


ঘটনাকে কেন্দ্র করে দিনভর জম্পুইজলা মহকুমায় তীব্র উত্তেজনা বিরাজ করেছে৷ ওই ঘটনায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছেন মন্ত্রী এনসি দেববর্মা৷ তাঁর সাফ কথা, তিপ্রা মথা এডিসি নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে রাজ্যে অরাজকতা কায়েম করেছে৷ তিনি স্বরাষ্ট্র দফতরের কাছে এ-বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন৷ তাঁর কথায়, এমন অরাজকতা জীবনে কখনো দেখিনি৷ জনপ্রতিনিধিদের কাজকর্মে বাধা সৃষ্টি করার ঘটনা নজিরবিহীন৷ দলীয় স্তরে বৈঠক করে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন৷


এদিকে মহকুমার আইপিএফটি নেতৃবৃন্দ জানান, এডিসি নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই এলাকায় রীতিমতো জঙ্গল রাজ কায়েম হয়েছে৷ সাধারণ মানুষের ওপর হামলা হুজ্জুতি, বাড়িঘর ভাঙচুর, চাঁদাবাজি, লুটপাট ইত্যাদি চলছে৷ এমনকি সরকারি কাজকর্মে বাধা সৃষ্টি করা হচ্ছে৷ ঠিকাদাররা ভয়ে কাজ করতে চাইছেন না৷ তাদের কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবী করা হচ্ছে৷ আইপিএফটি নেতৃবৃন্দের অভিযোগ মন্ত্রীর বৈঠক চলাকালীন বিক্ষোভ প্রদর্শন এবং এলাকায় অরাজকতা সৃষ্টি করেছে তিপ্রা মথা-র সমর্থকরা৷ তারা একসময় এলাকার সিপিএমের ক্যাডার হিসেবে পরিচিত ছিলেন৷ বর্তমানে তিপ্রার ঝান্ডা হাতে নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে৷ তবে টাকারজলায় আইপিএফটি সুপ্রিমো এনসি দেববর্মা জনশক্তি যে হ্রাস পেয়েছে তা আজ প্রমাণিত হয়েছে৷ একসময় এনসি দেববর্মা টাকারজলায় পদার্পণ করলে কয়েক হাজার যুবক রাস্তায় নামতেন৷ কিন্তু আজ গোটা পঞ্চাশ লোক কালো পতাকা নিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেও পাল্টা প্রতিরোধ করার ক্ষমতা ছিলনা আইপিএফটি কর্মী-সমর্থকদের৷ বরং মন্ত্রী বৈঠক বাতিল করে আগরতলায় ফিরে গেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top