News Flash

  • Home
  • Uncategorized
  • শুধুমাত্র বিহারেই ৮০, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ৩২৯ জন চিকিৎসকের
Image

শুধুমাত্র বিহারেই ৮০, দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু ৩২৯ জন চিকিৎসকের

নয়াদিল্লি, ২০ মে (হি.স.): গত ১৮ মে দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ে মৃত্যু হওয়া চিকিৎসকের সংখ্যা ছিল ২৭০। ২০ মে (বৃহস্পতিবার) সেই সংখ্যা ৩২৯-এ পৌঁছেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বৃহস্পতিবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৩২৯ জন চিকিৎসকের। শুধুমাত্র বিহারেই মৃত্যু হয়েছে ৮০ জন ডাক্তারের। বৃহস্পতিবার ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ) জানিয়েছে, করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশে মৃত্যু হয়েছে ৩২৯ জন চিকিৎসকের। এই ৩২৯ জনের মধ্যে সর্বাধিক মৃত্যু হয়েছে বিহারে, বিহারে মোট ৮০ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

আইএমএ জানিয়েছে, উত্তর প্রদেশে ৪১ জন, দিল্লিতে ৭৩ জন, অন্ধ্রপ্রদেশে ২০ জন, তেলেঙ্গানায় ২০ জন, মহারাষ্ট্রে ১৪ জন, পশ্চিমবঙ্গে ১৫ জন, অসমে ৩ জন, ছত্তিশগড়ে ৩ জন, গুজরাটে দু’জন, গোয়াতে দু’জন, হরিয়ানাতে দু’জন, জম্মু-কাশ্মীরে ৩ জন, কর্নাটকে ৮ জন, কেরলে ৩ জন, মধ্যপ্রদেশে ৬ জন, ওডিশাতে ১৪ জন, তামিলনাড়ুতে ১১ জন, ত্রিপুরাতে দু’জন, উত্তরাখণ্ডে দু’জন এবং পঞ্জাব ও পুদুচেরিতে একজন করে চিকিৎসকের মৃত্যু হয়েছে। আইএমএ আরও জানিয়েছে, মহামারীর প্রথম ঢেউয়ে মৃত্যু হয়েছিল ৭৪৮ জন ডাক্তারের। সবমিলিয়ে কোভিড মহামারীতে দেশে মৃত্যু হয়েছে ১,০৭৭ জন চিকিৎসকের।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top