News Flash

  • Home
  • Uncategorized
  • কোভিড-১৯ প্রতিরোধে সারা রাজ্যে করোনা নাইট কার্ফু
Image

কোভিড-১৯ প্রতিরোধে সারা রাজ্যে করোনা নাইট কার্ফু

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ মে৷৷ কোভিড-১৯ ছড়িয়ে পড়া রোধ করতে আগরতলা পুর নিগম এবং আরবান লোক্যাল বডি এলাকা ছাড়া সারা রাজ্যে সন্ধ্যা ৬টা থেকে পরদিন সকাল ৫টা পর্যন্ত করোনা নাইট কার্ফু জারি করা হয়েছে৷ ত্রিপুরার মুখ্যসচিব এক আদেশে জানিয়েছেন আগামী ২৬ মে সকাল ৫টা পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে৷ আজ সন্ধ্যা ৬টা থেকেই এই আদেশ কার্যকর হয়েছে৷


মুখ্যসচিব মনোজ কুমার এই আদেশে করোনা নাইট কার্ফুতে কিছু বিধিনিষেধ আরোপ করেছেন৷ এই বিধিনিষেধগুলির মধ্যে রয়েছে নাইট কার্ফু চলাকালীন সময়ে জরুরী ও অত্যাবশ্যকীয় পরিষেবা ছাড়া ব্যক্তিগত জমায়েত এবং যান চলাচল করতে পারবে না৷ এই সময় দোকান, অফিস, সিনেমাহল, জিমন্যাসিয়াম, ক্রীড়াক্ষেত্র, সুুইমিংপুল, বিনোদনমূলক পার্ক, বার, অডিটোরিয়াম, মিলনায়তন বা এ ধরণের স্থান খোলা রাখা যাবেনা৷ সামাজিক, রাজনৈতিক, ক্রীড়া, বিনোদন, শিক্ষা, সাংস্ক’তিক, ধর্মীয় বা অন্যান্য জমায়েত করা যাবেনা৷


যেসব ক্ষেত্রে করোনা নাইট কার্ফুতে ছাড় রয়েছে সেগুলো হলো-অত্যাবশ্যকীয় এবং জরুরী পরিষেবার কাজে যুক্ত ব্যক্তি বা যানবাহন যেমন, আইন শৃঙ্খলা রক্ষা, পুর নিগমের কাজ, জেলা প্রশাসন, পুলিশ কর্মী, মিলিটারি/সি এ পি এফ, স্বাস্থ্য, বিদ্যুৎ, অগি নির্বাপন, পানীয়জল, জেল, সমাজকল্যাণ ও হোমগুলি, খাদ্য ও জনসংভরণ, বনরক্ষা, সংবাদ মাধ্যম এবং কোভিড-১৯ বিষয়ক পরিষেবার ক্ষেত্রে৷ পেট্রোলিয়ামজাত পণ্য, পণ্য পরিবহণকারী খালি গাড়ি, পণ্য উঠানো নামানো এবং পণ্য পরিবহণের ক্ষেত্রে৷ জরুরী এবং অত্যাবশ্যকীয় কাজে বাস, ছোট গাড়ি/অটো ও ব্যক্তিগত গাড়ি৷ টিকিট দেখিয়ে বাস, ট্রেন এবং বিমানে আসা যাত্রীদের ক্ষেত্রে৷ টেলিকমিউনিকেশন, ইন্টারনেট পরিষেবা, ক্যাবল পরিষেবা, আই টি প্রভ’তি পরিষেবার জন্য ব্যক্তি ও যানবাহনের ক্ষেত্রে৷ ই-কমার্সের মাধ্যমে ডেলিভারি পরিষেবা সব অত্যাবশ্যকীয় পণ্য যেমন, খাদ্য, চিকিৎসা সর’াম, ফার্মাসিউটিক্যাল প্রভ’তির সঙ্গে যুক্ত ব্যক্তি ও যানবাহনের ক্ষেত্রে৷ পেট্রোল পাম্প, এল পি জি, সি এন জি, পেট্রোলিয়াম এবং গ্যাসর খুচরা এবং মজততে যুক্ত ব্যক্তি এবং যানবাহন৷

শিল্প সংস্থা বা কোম্পানী সেগুলো বিভিন্ন শিফটে চবিবশ ঘন্টা চালু থাকে সেগুলোর কর্মীদের চলাচলে৷ ব্যাঙ্ক, এ টি এম, কাস্টম এবং ল্যাণ্ড পোর্টের সঙ্গে যুক্ত ব্যক্তি এবং যানবাহন৷ এয়ারপোর্ট, রেলওয়ে পরিষেবা এবং কার্গো পরিষেবার কাজে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে৷ স্বাস্থ্য পরিষেবার জন্য রোগীর চলাচলের ক্ষেত্রে৷ বৈধ পরিচয়পত্র থাকা সংবাদ মাধ্যমের কর্মী এবং তাদের ব্যবস্থাপনার কাজে যুক্ত সরকারি কর্মচারী৷ বিয়েবাড়ি বা নিজ বাড়িতে ৫০ জন অতিথি সহ রাত ১০টা পর্যন্ত অনুমতিপ্রাপ্ত অনুষ্ঠানের এবং অন্ত্যোষ্টিতে সর্বোচ্চ ২০ জন অংশ নেওয়ার ছাড় রয়েছে৷ মুখ্যসচিব আদেশে জানিয়েছেন, জেলাশাসকগণ সি আর পি সি ১৪৪ ধারায় পৃথকভাবে করোনা নাইট কার্ফু’র বিস্তারিত আদেশ জারি করবেন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top