News Flash

  • Home
  • Uncategorized
  • সামাজিক অবক্ষয়ের আরও এক ঘটনা ধর্মনগরে
Image

সামাজিক অবক্ষয়ের আরও এক ঘটনা ধর্মনগরে

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ১৯ মে৷৷ জন্মদাত্রী মা এবং বড় বোনের সহযোগিতায় নাবালিকার সাথে কূকর্মের চেষ্টা সমীর নাহা নামের এক যুবকের৷ বাড়ি থেকে পালিয়ে নাবালিকা মেয়েটি দ্বারস্থ হয় চাইল্ড লাইনের৷ পরবর্তীতে চাইল্ড লাইনের অভিযোগ মুলে প্রধান অভিযুক্ত সমীর নাহাকে আটক করে পুলিশ৷ নাবালিকার বয়ান এবং তদন্তের উপর ভিক্তি করে আজ নাবালিকার মা এবং বোনকে আটক করে আদালতে সোপর্দ করে পুলিশ৷


চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছিল উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ অভিযোগ সমীর নাহার সাথে নাবালিকার বড় বোন এবং মা’র অবৈধ সম্পর্ক ছিল দীর্ঘদিন যাবত৷ পরবর্তীতে ওই নাবালিকার দিকেও কুনজর দিতে শুরু করে সমীর নাহা৷ অবশেষে চলতি বছরের মার্চ মাসে জন্মদাত্রী মা এবং বড় বোনের সহযোগিতায় সমীর নাহা ১৪ বছরের নাবালিকা মেয়েটির উপর তার পাশবিক লালসা চরিথার্ত করার চেষ্টা করে৷ জানা যায় নাবালিকা মেয়েটি বাড়ি থেকে পলিয়ে চাইল্ড লাইনের দ্বারস্থ হয়৷ ধর্মনগর চাইল্ড লাইনের তরফে অভিযোগ জানানো হয় ধর্মনগর মহিলা থানায় গত ৪-৩-২১ তারিখে৷


ধর্মনগর মহিলা থানায় মামলা রজু হয়৷ মামলা নম্বর ১৩/২১৷ মালা হয় আইপিএসরি ধারা ৩৭৬, ৩৪ এবং ৪ অফ পক্সো৷ চাইল্ড লাইনের অভিযোগমুলে সাথে সাথে মহিলা থানার পুলিশ ঘটনায় প্রধান অভিযুক্ত সমীর নাহাকে গ্রেফতার করে এবং আদালতে সোপর্দ করে৷ পুলিশ তদন্ত জারি রাখে৷ অবশেষে ২ মাস পর নাবালিকার জবানবন্দী এবং তদন্তের উপর ভিক্তি করে আজ নাবালিকার জন্মদাত্রী মা এবং বড় বোনকে আটক করে আদালতে সোপর্দ করে ধর্মনগর মহিলা থানার পুলিশ৷ প্রধান অভিযুক্ত সমীর নাহা বর্তমানে জেল হাজতে রয়েছে৷ সামজিক অবক্ষয়ের এক অনন্য নজির এই ঘটনা৷ অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন শুভবুদ্ধিসম্পন্ন মানুষ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top