কলকাতা, ১৭ মে (হি. স.) : করোনা পরিস্থিতির কারণে ভক্তদের জন্য কালীঘাটের পর এবার বন্ধ হয়ে গেল দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষের তরফেও একই সিদ্ধান্ত নেওয়া হয়।
রাজ্যে লকডাউন ঘোষণা হতেই একাধিক বিধি নিষেধ জারি করা হয়েছে। ধর্মীয় স্থান গুলোতেও জমায়েত না করার নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার। তাই রবিবার থেকেই কালীঘাটের মন্দিরের দরজা অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে। এবার সেই একই সিদ্ধান্ত নিল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে দক্ষিণেশ্বর মন্দিরের দরজা। রবিবার সন্ধ্যায় এক বৈঠকের পর মন্দির কর্তৃপক্ষ জানায়, পরবর্তী সিদ্ধান্ত রাজ্যের থেকে না নেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য ভক্তদের জন্য বন্ধ থাকবে মন্দিরের ও মন্দির চত্বরের দরজা।। অন্যদিকে, একাধিক রাজ্যে লকডাউন হতেই কমছে দৈনিক করোনা সংক্রমণ ও মৃতের হার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ২৬ হাজার ৯৮ জন। মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৯০ জনের। এদিকে একদিনেই সুস্থ হয়ে উঠেছেন ৩ লক্ষ ৫৩ হাজার ২৯৯ জন।

অনির্দিষ্টকালের জন্য বন্ধ দক্ষিণেশ্বর মন্দিরের দরজা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















