News Flash

  • Home
  • Uncategorized
  • করোনা রুখতে ৫১ কোটি মানুষের সম্পূর্ণ টিকাকরণের পরামর্শ দেবী শেট্টির
Image

করোনা রুখতে ৫১ কোটি মানুষের সম্পূর্ণ টিকাকরণের পরামর্শ দেবী শেট্টির

নয়াদিল্লি, ১৬ মে (হি.স.): বিপুল জন সংখ্যার দেশ ভারতকে করোনা মোকাবিলায় লকডাউনের মত আর্থিক ক্ষতি থেকে দূরে থাকতে হলে এখন প্রধান লক্ষ্য হতে হবে অন্তত দেশের ৫১ কোটি মানুষের সম্পূর্ণ টিকাকরণ । এমনটাই মনে করেন বিশিষ্ট চিকিৎসক দেবী শেট্টি । তাঁর মতে, জনসংখ্যার ৫১ কোটির টিকাকরণ সম্পূর্ণ হলেই অতিমারিকে ঠেকানো সম্ভব। তবে তার জন্যা পকেট হালকা করতে হবে কেন্দ্রীয় সরকারকে।

দেবী শেট্টির বক্তব্য, ‘‘বুঝতে হবে ভারত বিশাল জনসংহাখ্যার দেশ। কিন্তু প্রয়োজনীয় সম্পদ রয়েছে আমাদের কাছে। একদিন লকডাউন করলেই ১০ হাজার কোটি টাকার ক্ষতি সইতে হয় আমাদের। টিকাকরণে জোর দিলে ক্ষতির মুখে পড়তেই হবে না।’’

দেবী শেট্টির যুক্তি, “১৮-র কম বয়সিরা এখনও পর্যন্ত টিকাকরণের বাইরেই রয়েছে। তাই টিকাকরণের পরিকল্পনায় মোট জনসংখ্যা থেকে আপাতত তাদের বাদ রাখা যেতে পারে। একটি করে টিকা পেয়েছেন যাঁরা, তাঁদের ধরলেও, ইতিমধ্যে ১৩ কোটি মানুষ টিকা পেয়েছেন। সে ক্ষেত্রে আপাতত ৫১ কোটি মানুষের সম্পূর্ণ টিকাকরণের লক্ষ্য নিয়ে নামতে হবে।’’

  দেশে মোট সংক্রমণ আড়াই কোটি ছুঁইছুঁই হলেও টিকা নিয়ে গবেষণা এবং টিকা উৎপাদনে কোনও টাকাই বরাদ্দ করা হয়নি বলে সম্প্রতি সুপ্রিম কোর্টে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। কিন্তু অতিমারি রুখতে হলে সরকারকে টাকা খরচ করতেই হবে বলে মত দেবী শেট্টির।  তাঁর পরামর্শ, “৫১ কোটি মানুষকে দু’টি টিকা দিতে সবমিলিয়ে ৭০ হাজার কোটি টাকা খরচ পড়বে। অগ্রিম ১০ হাজার কোটি টাকা দিয়ে টিকা উৎপাদনকারী কোনও সংস্থার সঙ্গে চুক্তি করাই যায়। তা হলে টিকা উৎপাদনে আরও জোর দেবে তারা। ভারতের মতো দেশ, যার বার্ষিক গড় উৎপাদন ২০০ লক্ষ কোটি টাকা, সেখানে ৭০ হাজার কোটি টাকা কোনও ব্যাপারই নয়।’’

দেবী শেট্টির মতে, পরীক্ষায় সফল যে কোনও টিকা উৎপাদনকারী সংস্থার সঙ্গেই এই চুক্তি করা যায়। তাদের সঙ্গে দরদামও করতে পারে সরকার। সে ক্ষেত্রে ২ থেকে ৩ মাসের মধ্যে ৫১ কোটি মানুষের টিকাকরণ সম্পূর্ণ হওয়া সম্ভব।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top