News Flash

  • Home
  • Uncategorized
  • উত্তর ও দক্ষিণবঙ্গেরে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস
Image

উত্তর ও দক্ষিণবঙ্গেরে জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস

কলকাতা, ১৫ মে (হি. স.) : উত্তর ও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদায়।
শনিবার সকাল থেকেই মেঘাচ্ছন্ন ছিল কলকাতার আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পাশাপাশি ঝোড়ো হাওয়া বইবে। কলকাতার পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রার ২৬ ডিগ্রির কাছাকাছি। পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, এবার নির্ধারিত সময়ের আগেই দেশে ঢুকবে বর্ষা। রাজ্যে বর্ষা ঢোকার স্বাভাবিক সময় সাধারণত ৮ জুন

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top