News Flash

  • Home
  • Uncategorized
  • প্রতাপগড়ে পানীয় জলের দাবীতে পথ অবরোধ
Image

প্রতাপগড়ে পানীয় জলের দাবীতে পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৪ মে৷৷ অনাবৃষ্টি ও তীব্র দাবদাহে জল স্তর নিচে নেমে যাওয়ায় রাজধানী আগরতলা শহর সংলগ্ণ এলাকাতেও পানীয় জলের সংকট দেখা দিয়েছে৷ শুক্রবার শহর সংলগ্ণ প্রতাপগড় মজুমদার টিলায় পানীয় জলের দাবিতে পথ অবরোধ করেন স্থানীয় লোকজনরা৷প্রতাপগড় মজুমদার টিলা এলাকায় পানীয় জলের সংকটে এলাকাবাসীরা রাস্তা অবরোধ করেন৷


কিন্তু এলাকার বিজেপি মন্ডলের কার্যকর্তারা এসে এলাকার মহিলাদের সাথে দুর্ব্যবহার করে তাড়িয়ে দেয় বলে গুরুতর অভিযোগ করা হয়েছে৷ প্রতাপগড় মজুমদার টিলা এলাকার বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরেই তারা পানীয় জলের সংকটে ভুগছেন৷ পানীয় জলের উপযুক্ত ব্যবস্থা করার জন্য এলাকাবাসী দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে দাবি জানিয়ে আসছেন৷ কিন্তু চাহিদামত পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে না৷ এলাকাবাসী জানিয়েছেন তারা পাইপলাইনে পানীয় জল সংগ্রহ করতে অভ্যস্ত৷


বাড়িঘরে কিংবা স্থানীয় এলাকায় পানীয় জলের তেমন কোনো উৎস নেই৷ স্বাভাবিক কারণেই পাইপলাইনে নিয়মিত পানীয় জল সরবরাহ করা না হলে তারা অসহায় হয়ে পড়েন৷ বিষয়টি ডিডব্লিউ এস দপ্তর এবং স্থানীয় নেতাদের নজরে আনা হয়েছে৷ এর আগেও তারা পানীয় জলের দাবিতে ওই এলাকায় অবরোধ আন্দোলন সংগঠিত করেন৷ তখন তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নিয়মিত পরিস্রুত পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হবে৷ কিন্তু প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি৷ পানীয় জলের সমস্যা দিনের পর দিন বৃদ্ধি পেতে থাকায় শুক্রবার মজুমদার টিলায় এলাকাবাসী পথ অবরোধ করেন৷এলাকাবাসীর অভিযোগ পানীয় জলের দাবিতে এলাকাবাসী পথ অবরোধ করলে স্থানীয় কর্মকর্তারা অবরোধ স্থলে ছুটে এসে মহিলাদের সঙ্গে দুর্ব্যবহার করেন৷ এমনকি তাদেরকে পথ অবরোধ প্রত্যাহার করে নিতে বাধ্য করা হয়৷ ঘটনাকে কেন্দ্র করে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top