News Flash

  • Home
  • Uncategorized
  • এভারেস্ট জয় অরুণাচলের তাশি ইয়াঙ্গজোমের, অভিনন্দন রিজিজুর
Image

এভারেস্ট জয় অরুণাচলের তাশি ইয়াঙ্গজোমের, অভিনন্দন রিজিজুর

নয়াদিল্লি, ১৫ মে (হি.স.): এভারেষ্ট শৃঙ্গ জয় করলেন অরুণাচল প্রদেশের তাশি ইয়াঙ্গজোম। ২০২১ সালে প্রথম ভারতীয় মহিলা হিসেবে গত ১১ মে এই রেকর্ড গড়েছেন অরুণাচলের এই পর্বতারোহী। তারপর থেকেই অভিনন্দনের বন্যায় ভেসে যাচ্ছেন তাশি। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু টুইট করে তাঁকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী কিরেণ রিজিজু ও অরুনাচলের রাজ্যপালও।
কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, “২০২১ সালে প্রথম মহিলা হিসেবে এভারেস্টের শৃঙ্গ জয়ের জন্য অরুণাচল প্রদেশের তাশি ইয়াঙ্গজোমকে অভিনন্দন। তিনি জাতীয় পর্বতারোহণ ইনস্টিটিউট থেকে প্রশিক্ষণ নিয়েছিলেন।” এভারেস্ট জয় করা যে কোনও পর্বতারোহীর কাছেই স্বপ্ন এবং প্রতি বছরই এভারেস্ট অভিমুখী পর্বতারোহীর সংখ্যা বাড়ছে। ২০২১ সালে প্রথম মহিলা হিসেবে এভারেস্টের শৃঙ্গ জয় করে রেকর্ড গড়লেন  অরুণাচল প্রদেশের তাশি ইয়াঙ্গজোম।

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top