নয়াদিল্লি, ১৪ মে (হি.স.): ভারতে শুরু হয়ে গেল রুশ প্রতিষেধক স্পুটনিক ভি ভ্যাকসিনের টিকাদান। শুক্রবার ভারতে (হায়দরাবাদে) স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ডোজ (সর্বপ্রথম) নিয়েছেন ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজের কাস্টম ফার্মা সার্ভিসের গ্লোবাল হেড দীপক সাপরা। ডাঃ রেড্ডি ল্যাবরেটরি পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ প্রতিষেধক স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজের কাস্টম ফার্মা সার্ভিসের গ্লোবাল হেড দীপক সাপরা।
বিশ্ববাজারে স্পুটনিক ভি প্রতিষেধকই প্রথম করোনাভাইরাস প্রতিষেধক হিসেবে নথিভুক্ত করা হয়েছিল। এটি তৈরি হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোয়। কোভিশিল্ড এবং কোভ্যক্সিন ছাড়া এই মুহূর্তে দেশের বাজারে বিক্রির ছাড়পত্র দেওয়া হয়েছে রাশিয়ার তৈরি টিকা স্পুটনিক ভি-কেই। অতিমারির সঙ্কটে টিকার ঘাটতি সামলাতেই ড্রাগস কনট্রোলার জেনেরাল অফ ইন্ডিয়া এই প্রতিষেধক ব্যবহারে সম্মতি দেয়।
এখন প্রশ্ন হল, ভারতে এই টিকার দাম কত? প্রায় হাজার টাকা খরচ করে কিনতে হবে রাশিয়ার টিকা স্পুটনিক ভি। ডক্টর রেড্ডি’স ল্যাবরেটরিজের পক্ষ থেকে জানানো হয়েছে, “বর্তমানে আমদানিকৃত স্পুটনিক ভি ভ্যাকসিনের প্রতি ডোজের মূল্য ৯৪৮ টাকা সঙ্গে ৫ শতাংশ জিএসটি। স্থানীয়ভাবে টিকা তৈরি শুরু হলে দাম করতে পারে।” প্রসঙ্গত, ২-৮ ডিগ্রি সেলসিয়াসে রাখা যায় এই প্রতিষেধক। তাই দেশের দুর্গম জায়গায় পৌঁছনো সুবিধে। ০.১ শতাংশ পার্শ্বপ্রতিক্রিয়া হওয়ার সম্ভবনা রয়েছে এই প্রতিষেধক থেকে

ভারতে স্পুটনিক ভি-র টিকাদান শুরু, প্রথম ডোজ নিলেন দীপক সাপরা
Tags:
Releated Posts
মণিপুরে অপহৃত ৬ নাগা গ্রামবাসীর দেহ উদ্ধার, চাঞ্চল্য রাজ্যজুড়ে
ইম্ফল, ১০ জুন (আইএএনএস) : মণিপুরের কাঙপোকপি জেলায় গত ১৩ মে অপহৃত হওয়া নাগা সম্প্রদায়ের ছয় গ্রামবাসীর মৃতদেহ…
ছয় মাসের জন্য মন্ত্রী-আমলা-জনপ্রতিনিধিদের বিদেশ সফরে স্থগিতাদেশ, ব্যয় সংযমে কড়া পদক্ষেপ মেঘালয় সরকারের
শিলং, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় নিয়ন্ত্রণ ও আর্থিক শৃঙ্খলা বজায় রাখতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল মেঘালয় সরকার। আগামী…
কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রীর সঙ্গে বৈঠকে মণিপুরের মুখ্যমন্ত্রী, জাতীয় সড়ক প্রকল্পে দ্রুত অনুমোদনের আর্জি
নয়াদিল্লি/ইম্ফল, ১০ জুন (আইএএনএস): মণিপুরের মুখ্যমন্ত্রী ইয়ুমনাম খেমচাঁদ সিং বুধবার কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করি-র…
ভারত-ইউরোপীয় ইউনিয়ন সম্পর্ক আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে অসম: হিমন্ত বিশ্ব শর্মা
গুয়াহাটি, ৯ জুন (আইএএনএস): বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা এবং কৌশলগত অবস্থানের কারণে ভারত ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে সম্পর্ক…


















