News Flash

  • Home
  • Uncategorized
  • নার্সিংহোমে শিশুর মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ
Image

নার্সিংহোমে শিশুর মৃত্যু চিকিৎসায় গাফিলতির অভিযোগ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ মে৷৷ আবারো রাজধানীর বুকে বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা গাফিলতিতে মৃত্যু হল এক নবজাতকের৷ ঘটনা পোস্ট অফিস চৌমুহনীসিত আগরতলা নার্সিংহোমে৷ ঘটনায় জানা যায় গত সাতই মে আগরতলার পোস্ট অফিস চৌমুহনিস্থিত আগরতলা নার্সিংহোমে জন্ম হয় এক ফুটফুটে শিশুর৷ রোগের লক্ষণ থাকলেও সঠিক চিকিৎসা বা পরীক্ষা নিরীক্ষা করা হয়নি বলে অভিযোগ৷


চিকিৎসার নামে ৩৬ হাজার টাকা পরিশোধ করার পর ছুটি দিয়ে দেওয়া হয় ১০ ই মে৷ বারবার শিশুর অভিভাবকরা বলার পরও কোনও রকম চিকিৎসার উদ্যোগ নেয়নি নার্সিং হোম কর্তৃপক্ষ৷ করা হয়নি কোন ধরনের পরীক্ষা নিরীক্ষা৷ এর ফলশ্রতিতেই বিনা চিকিৎসায় মৃত্যু হয় শিশুটির৷ এই অভিযোগ করেন মৃত শিশুর বাবা সুমন চক্রবর্তী ও আত্বীয় পরিজনেরা৷
বেসরকারি নার্সিংহোমে এ ধরনের ঘটনা নতুন নয়৷ এসব ঘটনা প্রতিনিয়ত ঘটে থাকলেও দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা কোন ধরনের ব্যবস্থা নিচ্ছেন না৷ সেই সুযোগকে কাজে লাগিয়ে পরিকাঠামোহীন নার্সিংহোম গুলিতে চিকিৎসার নামে মানুষের পকেট কাটা হচ্ছে৷ মানুষ নার্সিংহোম গুলিতে চিকিৎসা পরিষেবার সুযোগ নিতে আসেন উন্নত পরিষেবা পাওয়ার জন্য৷ কিন্তু নার্সিংহোম গুলিতে পরিষেবা পাচ্ছেন না রোগী ও তাদের পরিবার পরিজনরা৷ পরিকাঠামোহীন এইসব নার্সিংহোম এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কবে ঘুম ভাঙবে সেটাই এখন দেখার বিষয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top