News Flash

  • Home
  • Uncategorized
  • নিম্বার্ক এলাকায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

নিম্বার্ক এলাকায় যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মে৷৷ আগরতলা শহরের কাছে আমতলীর নিম্বার্ক এলাকায় জেনেসিস ক্লাবের ভিতর থেকে নিখোঁজ যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে৷ আমতলী থানাার অন্তর্গত নিম্বার্ক এলাকায় জেনেসিস বিল্ডিং এর ভিতর থেকে এক যুবকের ঝুলন্ত পচা-গলা মৃতদেহ উদ্ধার হয়েছে৷


মৃত যুবকের নাম জীবন দে৷ বয়স আনুমানিক ২৫ বছর৷ পেশায় গাড়িচালক৷ পারিবারিক সূত্রে জানা গেছে গত শনিবার থেকে ওই যুবক নিখোঁজ ছিল৷ মৃত যুবকের বাবা জানান তিনি পেশায় শ্রমিক৷ তার পুত্র জীবন গাড়ি চালাত৷ করোণা পরিস্থিতিতে গাড়িতে তেমন রোজগার নেই৷ তাতে মানসিকভাবে ভেঙ্গে পড়েছিল তার পুত্র জীবন৷ তিনি তাঁকে বুঝিয়েছিলেন গাড়ি চালাতে হবে না তিনি নিজে রোজগার করে যেকোনো ভাবে সংসার চালাবেন৷ শনিবার সে বলেছিল তার মাসির বাড়িতে যাবে৷

পরিবারের লোকজন ভেবেছিলেন সে মাসির বাড়িতে রয়েছে৷ মাসির বাড়িতে খোঁজ করে জানা যায় সেখানে যায়নি৷ এরইমধ্যে নিম্বার্ক জেনেসিস ক্লাব ঘরে তার ঝুলন্ত মৃতদেহ স্থানীয় মানুষজন৷ খবর পেয়ে ছুটে যান পরিবারের লোকজন৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় আমতলী থানার পুলিশ৷ সেখান থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়৷ফাঁসিতে যুবকের আত্মহত্যার সংবাদ এ এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ মানসিক অবসাদগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে৷ তবে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top