News Flash

  • Home
  • Uncategorized
  • তেলিয়ামুড়া রেল স্টেশনে স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব জ্ঞান হীনতায় চিন্তিত সাধারণ জনগণ
Image

তেলিয়ামুড়া রেল স্টেশনে স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব জ্ঞান হীনতায় চিন্তিত সাধারণ জনগণ

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১০ মে৷৷ স্বাস্থ্য কর্মীদের দায়িত্ব জ্ঞান হীনতায় চিন্তিত সাধারণ জনগণ৷ বর্তমান কোভিড পরিস্থিতিতে সারা বিশ্বের সাথে ভারতবর্ষ তথা ত্রিপুরা রাজ্যও যবুথবু৷ সরকার স্বাস্থ্য দপ্তর প্রতিদিন সাধারণ মানুষ কে সচেতন করার বিভিন্ন পদিক্ষেপ নিচ্ছে৷ ঠিক সেই জায়গায় দারিয়ে খোদ স্বাস্থ্য দপ্তরের কর্মীদের দ্বায়িত্ব জ্ঞান হীন আচরন ও অসহযোগিতা একেবারেই বেমানান৷ প্রতিদিন নিয়মকরে তেলিয়ামুড়া রেলস্টেশনে চলছে রেলে করে আসা যাত্রীদের কোভিড টেস্ট৷ সোমবারও এক ব্যতিক্রম হয়নি৷


এদিন শিলচর থেকে আগরতলা গামী যাত্রীদের কোভিড টেস্ট করে এরমধ্যে এক জনের মধ্যে কোভিড পোজেটিভ পাওয়া যায়৷ অভিযোগ, পোজেটিভ রোগিকে স্বাস্থ্যকর্মীরা হাসপাতাল বা কোভিড কেয়ার সেন্টারে না নিয়ে রেল স্টেশন ফেলে চলে যায়৷ পোজেটিভ রোগির আত্মীয় স্বজনরা জানান স্বাস্থ্য কর্মীরা তাদের জানিয়ে দেয় যে তাদের কাছে পি পি ই কিট নেই, কাজেই পোজেটিভ রোগীকে নেওয়া যাবেনা৷ এই বলে রেল স্টেশন থেকে চলে আসেন৷ অভিযোগ পেয়ে সাংবাদিক সেখানে গিয়ে তাদের কাছে বিষয়টি সম্পর্কে জানতে চাইলে এক প্রকার পলায়ন করে চলে যান স্বাস্থ্য কর্মীরা৷ স্টেশন থাকা যাত্রিদের আরও অভিযোগ কোভিড টেস্টের জন্য ব্যবহৃত সোয়াব স্টিক ও অন্যান্য সামগ্রী ব্যবহার করার পর রেলস্টেশনেই যত্রতত্র ফেলে দেন স্বাস্থ্য কর্মীরা৷ যা আমাদের ক্যামেরায় ও ধরা পরে৷ প্রশ্ণ হল যেখানে নিত্যদিন রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে সেই খানে এহেন দ্বায়িত্বজ্ঞানহীন আচরন কতটা নিরাপদ?এদিকে পোজেটিভ পাওয়া রোগী নিরুপায় হয়ে বিষয়টি লক্ষ করে রইলেন৷ কারন কোন ধরনের সহযোগিতা সে পাচ্ছিলেন না৷


পাশাপাশি আরও একটা বিষয় নজরে আসে যেখানে বিগত দিনগুলোতে কোভিড পেশেন্ট পাওয়া গেছে রেলস্টেশনে টেস্টের পর কিন্তু রেলস্টেশনে কোনও ধরনের সেনিটাইজ ও করা হয়নি বলে অভিযোগ৷ উক্ত অভিযোগে সত্যতা পাওয়া যায় রেলস্টেশনে দ্বায়িত্বে থাকা এক পুলিশ অফিসারের বক্তব্যেও৷ এই পিরিস্থিতিতে স্বাস্থ্য দপ্তরের অধীন তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষের এধরণের দ্বায়িত্ব জ্ঞান হীন আচরণে চিন্তায় রয়েছেন সাধারন জনগন৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top