News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত
Image

রাজ্যের বিভিন্ন জায়গায় যথাযথ মর্যাদায় রবীন্দ্র জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আজ রবীন্দ্র কাননে রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ কোভিড পরিস্থিতিতে এবার রাজ্যে অনাড়ম্বর অনুষ্ঠানে রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়েছে৷ সকালে রবীন্দ্র কাননে আয়োজিত কবি প্রণাম অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বিশ্বকবির পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে পুপস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷


অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান টিঙ্কু রায়, রাজ্য উচ্চশিক্ষা পরিষদের চেয়ারম্যান অরুণোদয় সাহা, রাজ্য সাংস্ক’তিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুুভাষ দেব, তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ডা. পি কে গোয়েল ও অধিকর্তা রতন বিশ্বাস সহ উপস্থিত অন্যান্য অতিথিগণও বিশ্বকবির পূর্ণাবয়ব মূর্তির পাদদেশে পুপস্তবক দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷ পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, কোভিড পরিস্থিতিতে রাজ্যের সর্বত্র সরকারি বিধিনিষেধ মেনে কবিগুরুর জন্মজয়ন্তী পালন করা হচ্ছে৷ তিনি রাজ্যবাসীকে সুুস্থ ও নিরোগ থাকার জন্য সচেতনতা অবলম্বন করে কোভিড-১৯ বিধিনিষেধ পালন করার জন্য আহ্বান জানান৷


বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন শিশুদের মধ্যে সকল রকমের সম্ভাবনার বিকাশ ঘটাতে পারলেই সমাজ উপকৃত হবে এবং শিক্ষা কাজে আসবে৷ আজ বামুটিয়া কমিউনিটি হলে (বেরিমুড়া) বিদ্যালয় শিক্ষা দপ্তর আয়োজিত রাজ্যভিত্তিক কবি প্রণাম অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে কথাগুলি বলেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷ তিনি বলেন, বিশ্বকবির ধ্যান ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে বিকশিত করতে পারলেই এই দিনটি উদযাপনের সার্থকতা আসবে৷ রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন মানবপ্রেমী ও স্বদেশ প্রেমী৷ নোবেল পুরস্কার জয়ের মাধ্যমে তিনি ভারতকে বিশ্বের দরবারে তুলে ধরেছিলেন৷
শিক্ষামন্ত্রী আরও বলেন, ভারতকে জানতে হলে রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের মতো মনীষীদের জানতে হবে৷ শিক্ষার্থীর মন বুঝে তার বিকাশ ঘটাতে পারলেই শিক্ষা সম্পর্ণতা পাবে৷ শিক্ষামন্ত্রী শ্রীনাথ বর্তমান কোভিড সংক্রান্ত পরিস্থিতিতে অনলাইন বিভিন্ন ব্যবস্থার মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনার কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষক শিক্ষিকাদের প্রতি আহ্বান জানান৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধিকর্তা ইউ কে চাকমা৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিধায়ক ক’ষ্ণধন দাস৷ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বামুটিয়া প’ায়েত সমিতির চেয়ারম্যান শিলা দাস, শিক্ষা দপ্তরের ডেপুটি ডাইরেক্টর কেশব কর সহ বিভিন্ন সুকলের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ৷ সম্পর্ণ অনুষ্ঠানটি কোভিড সংক্রান্ত সমস্ত বিধিনিষেধ মেনে আয়োজন করা হয়৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top