News Flash

  • Home
  • Uncategorized
  • সাংবাদিক আক্রান্ত একাধিক জায়গায় খোঁজ নিল এফডিপিএমসি
Image

সাংবাদিক আক্রান্ত একাধিক জায়গায় খোঁজ নিল এফডিপিএমসি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মে৷৷ গতকাল রাতে দৈনিক সংবাদ পত্রিকার কাঁকড়াবন প্রতিনিধি দেবব্রত রুদ্রের উপর আক্রমণ করে এক দুর্বৃত্ত৷ রেগার কাজে একটি দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়েছিলেন দেবব্রত বাবু ৷ দুর্নীতির সংবাদ ফাঁস হয়ে যাবার ভয়ে এলাকার এক দুর্বৃত্ত শনিবার রাত ৯ টায় চড়াও হয় সাংবাদিক দেবব্রত রুদ্রের উপর৷ হাতে ও বুকে আঘাত লাগে দেবব্রত রুদ্রের৷


এফআইআর হয় কাঁকড়াবন থানায়৷ স্বভাবসিদ্ধভাবেই আবারও কাঁকড়াবনে দেবব্রত রুদ্রের বাড়িতে ছুটে যান এফডিপিএমসি এর এক প্রতিনিধিদল৷ প্রতিনিধি দলে ছিলেন এফডিপিএমসির সভাপতি জয়ন্ত ভট্টাচার্য, আগরতলা প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার, এফডিপিএমসি এর সাধারণ সম্পাদক সেবক ভট্টাচার্য ও এফডিপিএমসি এর রাজ্য কমিটির সদস্য দীপন্ত মজুমদার৷ কাঁকড়াবন থানার ভারপ্রাপ্ত ওসির সাথে দেখা করে অভিযুক্ত দুর্বৃত্তকে অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জানান প্রতিনিধিদল৷ ভারপ্রাপ্ত ওসি আশ্বাস দিয়েছেন দুর্বৃত্তকে গ্রেপ্তারের৷


গত শুক্রবার দামছড়াতে সাংবাদিক দীপক চক্রবর্তী সংবাদ সংগ্রহে গেলে সেখানেই নিগৃহীত হয় দুষৃকতীদের হাতে৷ এফডিপিএমসি এর ১০/১২ জনের প্রতিনিধি দল গতকালই ছুটে যায় দামছড়ায়৷ আসামী গ্রেপ্তারের জন্য চাপ সৃষ্টি করে থানার উপর৷ আগরতলা কেন্দ্র থেকেও একাধিকবার যোগাযোগ করা হয় উত্তর জেলার পুলিশ সুপারের সাথে৷ শেষ পর্যন্ত আজ গ্রেপ্তার হয় ২ জন দুষৃকতী৷ কাঁকড়াবনের ক্ষেত্রেও অনতিবিলম্বে গ্রেপ্তারের দাবী জোরালো এফডিপিএমসি রাজ্য কমিটির এবং সাংবাদিকদের উপর সংঘটিত এই ধরণের আক্রমণের তীব্র নিন্দা জানাচ্ছে সংগঠন৷
প্রশাসন ও শুভবুদ্ধিসম্পন্ন নাগরিকদের কাছে আমাদের বিনীত আবেদন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সৈনিকদের উপর এই ধরণের আক্রমণের বিরুদ্ধে সকলে মিলে রুখে দাঁড়ান৷ তাতে শক্তিশালী হবে গণতন্ত্র৷ এফডিপিএমসির তরফ থেকে এক প্রেস বিবৃতিতে এই সংবাদ জানানো হয়েছে৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top