News Flash

  • Home
  • Uncategorized
  • বিশালগড়ে গ্রেপ্তার নেশা কারবারী
Image

বিশালগড়ে গ্রেপ্তার নেশা কারবারী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৯ মে৷৷ রবিবার দুপুরে বিশালগড় ব্রিজ চৌমনীতে এক নেশা বিক্রেতা কাম ব্যবসায়ীকে আটক করে এলাকাবাসী এবং বিশালগড় বাজারের ব্যবসায়ীরা৷দীর্ঘদিন ধরেই এই ব্যবসায়ীর বিরুদ্ধে বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য বিক্রির অভিযোগ রয়েছে৷ ব্রাউন সুগার ড্রাগস কুকিং হিরোইন বিভিন্ন নেশা জাতীয় ট্যাবলেট বিক্রি করে বলে অভিযোগ বাজার ব্যবসায়ীদের৷ দিন দিন যুব সমাজ ধবংস হয়ে যাচ্ছে এই দোকানের কারনে৷

এলাকাবাসী এবং ব্যবসায়ীরা তক্কে তক্কে ছিল তাকে আটকানোর জন্য শেষ পর্যন্ত আজ কয়েকটি যুবকের কাছে নেশা জাতীয় দ্রব্য বিক্রি করতে গিয়ে হাতেনাতে ধরে ফেলে এলাকার যুবক এবং ব্যবসায়ীরা৷ উত্তম-মধ্যম দিয়ে দোকান বন্ধ করার নির্দেশ দেয় তাকে৷ এই নেশা বিক্রেতা কাম ব্যবসায়ীর নাম সুব্রত দেবনাথ৷ বাড়ি বিশালগড় থানাধীন আমবাগান এলাকায়৷ বহুদিন ধরে তাকে আকার ইঙ্গিতে বুঝানোর চেষ্টা করেছিল ব্যবসায়ীরা এবং এলাকাবাসীরা যাতে করে সে এই ব্যবসা থেকে বিরত থাকে৷ কিন্তু অতিরিক্ত মুনাফার লোভে কিছুতেই সে ব্যবসা বন্ধ করছিল না৷ শেষ পর্যন্ত এলাকাবাসী আজ হাতেনাতে ধরে রামধোলাই দেয়৷পরে বিশালগড় থানার পুলিশ তাকে থানায় নিয়ে আসে৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top