News Flash

  • Home
  • Uncategorized
  • অক্সিজেন, ভেন্টিলেটর সহ মেডিক্যাল সরঞ্জাম নিয়ে ভারতে এল বিশ্বের বৃহত্তম কার্গো বিমান
Image

অক্সিজেন, ভেন্টিলেটর সহ মেডিক্যাল সরঞ্জাম নিয়ে ভারতে এল বিশ্বের বৃহত্তম কার্গো বিমান

নয়াদিল্লি, ৯ মে ( হি. স) : রবিবার সকালে ভারতে পৌঁছল বৃহত্তম কার্গো বিমান। যুক্তরাজ্য থেকে অক্সিজেন জেনারেটর, এক হাজার ভেন্টিলেটর সহ শুক্রবার বিমানটি রওনা দিয়েছিল।  সেটি এদিন সকালে ভারতে এসে পৌঁছেছে বলে  বিদেশ মন্ত্রক সূত্রে এই খবর জানানো হয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে এও জানানো হয়েছে, এই প্রতিটি জেনারেটর প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন তৈরি করতে পারে। একসঙ্গে ৫০ জনকে সেই অক্সিজেন সরবরাহ করা সম্ভব।


নদার্ন আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্ট থেকে রওনা দেয় বিশ্বের বৃহত্তম এই কার্গো বিমান। ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভলপমেন্ট অফিসের তরফে জানানো হয়েছে ওই বিমানে প্রাণদায়ী জিনিস ভর্তি করতে কর্মীরা রাতভর কাজ করেছেন। তারপরই বিশাল অ্যান্টোনভ ১২৪ এয়ারক্র্যাফট ভর্তি হতে পেরেছে। রবিবার সকালে এটি দিল্লি বিমানবন্দরে নামে। তারপর ইন্ডিয়ান রেড ক্রসের তরফে সেগুলি হাসপাতালে পাঠানো হবে। ৪০ ফুট তিনটি অক্সিজেন কনটেনার প্রতি মিনিটে ৫০০ লিটার অক্সিজেন প্রস্তুত করতে পারে। এখান থেকে একসঙ্গে ৫০ জন অক্সিজেন নিতে পারবে।


গত মাসে ২০০ ভেন্টিলেটর ও ৪৯৫টি অক্সিজেন কনসেনট্রেটর ভারতকে পাঠিয়েছিল যুক্তরাজ্য। এই প্যাকেজ ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড সোশ্যাল কেয়ার সূত্রে পাঠানো হয়েছে এবং এটি পাঠিয়েছে নদার্ন আয়ারল্যান্ডের হেলথ সার্ভিস।  যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, “ভারতের পরিস্থিতি মর্মান্তিক। এই চ্যালেঞ্জে আমারা বন্ধু পাশে আছি।”

Releated Posts

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

তিপ্রাল্যান্ড এর মতো স্লোগান বাস্তবসম্মত নয়, উন্নয়নই বিজেপির অগ্রাধিকার: মন্ত্রী

আগরতলা, ৩ এপ্রিল: কিছু আঞ্চলিক দল তিপ্রাল্যান্ড, থানসা ইত্যাদি স্লোগান তুলছে, কিন্তু বাস্তবে এসব সম্ভব নয়। তারা শুধু…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top