News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গতি এসেছে বিচার প্রক্রিয়ায়, দাবি আইনমন্ত্রীর
Image

রাজ্যে গতি এসেছে বিচার প্রক্রিয়ায়, দাবি আইনমন্ত্রীর

আগরতলা, ৮ মে (হি. স.)৷৷ ত্রিপুরায় গতি এসেছে বিচার প্রক্রিয়ায়৷ কারণ, আদালতগুলিতে বকেয়া মামলার সংখ্যা ক্রমশ কমছে৷ ত্রিপুরা-র আইন দফতরের এই সাফল্য-কে কোনভাবেই খাটো করে দেখার সুযোগ নেই বলে দাবি করেন আইনমন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর বক্তব্য, বিচারক, সরকারি আইনজীবী এবং মামলা সংক্রান্ত সকলের সাথে সমন্বয়ের মাধ্যমে মামলা-র দ্রুত নিস্পত্তির ব্যবস্থা করে হচ্ছে৷


তিনি বলেন, ২০১৮ সালে ত্রিপুরায় বিভিন্ন নিম্ন আদালতে বকেয়া মামলার সংখ্যা ছিল ১০৭০৮৯৷ কিন্ত, ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত মামলার সংখ্যা কমে দাড়িয়েছে ৪৪৬৫৪৷ তাঁর দাবি, ত্রিপুরায় মানুষ এখন বিচার পাচ্ছেন৷ সেই বিচার পাওয়ার জন্য বছরের পর বছর অপেক্ষা করতে হচ্ছে না৷
তিনি আরও বলেন, ২০১৮ সালে ত্রিপুরা হাই কোর্ট-এ ২৬১৯টি মামলা নথিভুক্ত হয়েছিল এবং ২৪০১টি মামলা-র নিস্পত্তি হয়েছে৷ ২০১৯ সালে মামলা নথিভুক্ত হয়েছিল ৩২৫৯টি এবং নিস্পত্তি হয়েছে ৩৬৫০৷ তেমনি, ২০২০ সালে ২১৯১টি মামলা নথিভুক্ত হয়েছিল, সেই তুলনায় নিস্পত্তি হয়েছে ২৪৩৪টি মামলা৷


তাঁর কথায়, ১ জানুয়ারী ২০২০ পর্যন্ত লোক আদালতে ৪২৫৫২টি নিস্পত্তির জন্য নথিভুক্ত হয়েছিল৷ তার মধ্যে ১৬৮০১টি মামলা-র নিস্পত্তি হয়েছে এবং তাতে ৮ কোটি ৪৩ লক্ষ ৩৮ হাজার ৭৬৪ টাকা আদায় হয়েছে৷
তিনি জানান, ত্রিপুরায় সরকার পরিবর্তন হওয়ার পর পক্সো মামলায় দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিশেষ আদালত স্থাপন করা হয়েছে৷ মূলত, অতিরিক্ত দায়রা বিচারক কোর্ট নম্বর ৫ এবং কৈলাসহর দায়রা আদালত-কে ফাস্ট ট্রেক আদালতে রূপান্তর করা হয়েছে৷ তাতে, ধর্ষণ এবং পক্সো মামলায় দ্রুত বিচার সম্পন্ন সম্ভব হচ্ছে৷
সাথে তিনি যোগ করেন, ত্রিপুরায় ইতিপূর্বে ২৯টি নোটারি ছিল৷ এখন ৪০টি নোটারি দেওয়া হয়েছে৷ এছাড়া, তিনটি নতুন জুডিশিয়াল জেলা গঠন করা হয়েছে৷ আইনমন্ত্রীর দাবি, দফতরের একাগ্রতা এবং দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্নে দৃঢ় মনোভাব ওই সাফল্য এনে দিয়েছে৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top