News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে সংক্রমণের অনুপাতে অক্সিজেন পর্যাপ্ত রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী
Image

রাজ্যে সংক্রমণের অনুপাতে অক্সিজেন পর্যাপ্ত রয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ মে (হি. স.)৷৷ ত্রিপুরায় যে পরিমাণ কোভিড সংক্রমণ হচ্ছে আজ পর্যন্ত, সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেন রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শনিবার বোধজংনগরে অক্সিজেন উতাদন কেন্দ্র পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, এই মুহূর্তে ত্রিপুরায় যা সংক্রমণের হার সেই অনুপাতে পর্যাপ্ত অক্সিজেনের যোগান রয়েছে৷ সাড়ে চার হাজার অক্সিজেন সিলিন্ডার, সাড়ে সাতশ অক্সিজেন কনসেনট্রেটর ও সাড়ে সাতশ এ টাইপ সিলিন্ডার আমাদের হাতে রয়েছে৷ আরও অক্সিজেন প্লান্ট বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে৷


জেলা ও মহকুমা হাসপাতালেও অক্সিজেন পরিকাঠামো সুদৃঢ় করা হয়েছে বলে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পরিসংখ্যান দিয়ে তিনি বলেছেন, এখনও পর্যন্ত ত্রিপুরায় সুস্থ হয়ে ওঠার হার ৯২ শতাংশ৷ মুখ্যমন্ত্রী বলেন, গতকাল (শুক্রবার) আমার সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনে কথা হয়েছে৷ টিকাকরণে আরও গতি সঞ্চারিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে৷ কম সময়ে বেশি টিকাকরণই রাজ্য সরকারের উদ্দেশ্য৷ তিনি জানিয়েছেন, আপাতত ৪৫-এর ঊধর্ে নাগরিকদের টিকাকরণ করা হচ্ছে৷ দুটি ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাকে অর্ডার দেওয়া হয়েছে৷ তা এসে গেলেই ১৮-ঊর্ধদের টিকা দেওয়ার কাজ শুরু হবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top