News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লিতে আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল
Image

দিল্লিতে আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল

নয়াদিল্লি, ৯ মে ( হি. স) : করোনা ভাইরাসের ক্রমবর্ধমান সংক্রমনকে ঠেকাতে রাজধানী দিল্লিতে আরও এক সপ্তাহের লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। রবিবার তিনি লকডাউনের মেয়াদ বৃদ্ধি করার কথা জানিয়ে বলেন, আগামী ১৭ মে পর্যন্ত এই লকডাউনের মেয়াদ বাড়ানো হল।

এর পাশাপাশি আগামীকাল সোমবার থেকে দিল্লি মেট্রোরেলের পরিষেবাও বন্ধ থাকবে বলে তিনি জানিয়েছেন। গত ২০ এপ্রিল থেকে রাজধানী দিল্লিতে লকডাউন পর্ব শুরু হয়েছে। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণে বিধ্বস্ত রাজধানী দিল্লি। এদিন মুখ্যমন্ত্রী কেজরিওয়াল জানান, গত ২-৩ দিন ধরে দিল্লিতে করোনা ভাইরাস সংক্রমণের হার ৩৫ শতাংশ থেকে নেমে ২৩ শতাংশে দাঁড়িয়েছে।


দিল্লি স্বাস্থ্য দফতর সূত্রে প্রকাশিত খবরে জানা গেছে,  গত ২৪ ঘন্টায় নতুনভাবে ১৭,৩৬৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছেন, যার মধ্যে ৩৩২ জন মারা গিয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top