News Flash

  • Home
  • দেশ
  • ভারতে ৩০.০৪-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৭.০১ শতাংশ
Image

ভারতে ৩০.০৪-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সক্রিয় রোগী ১৭.০১ শতাংশ

নয়াদিল্লি, ৮ মে (হি.স.): ভারতে ৩০.০৪-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৭ মে সারা দিনে ভারতে ১৮,০৮,৩৪৪ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৩০,০৪,১০,০৪৩-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১৮,০৮,৩৪৪ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ০১ হাজার ০৭৮ জন। 

ভারতে ফের বাড়ল সক্রিয় করোনা-রোগীর সংখ্যা, বিগত ২৪ ঘন্টায় বৃদ্ধি হয়েছে ৭৮,২৮২ জন। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ৩,১৮,৬০৯ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ২,৩৮,২৭০ জনের মৃত্যু হয়েছে (১.০৯ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৪,১৮৭ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,৭৯,৩০,৯৬০ জন (৮১.৯০ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, এই মুহূর্তে ভারতে মোট ৩৭,২৩,৪৪৬ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১৭.০১ শতাংশ)।

Releated Posts

ইন্ডিয়া পোস্টের মাসকট ডিজাইন প্রতিযোগিতা, মোট পুরস্কার ২ লক্ষ টাকা

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ইন্ডিয়া পোস্টের সরকারি মাসকট (প্রতীকী শুভেচ্ছাদূত) তৈরির জন্য দেশজুড়ে নাগরিকদের অংশগ্রহণে ‘ইন্ডিয়া পোস্ট মাসকট…

ByByNews Desk Jul 18, 2026

২১ দিনের অনশনের পর দুর্বল সোনম ওয়াংচুক, তবে শারীরিক অবস্থা স্থিতিশীল: সফদরজং হাসপাতাল

নয়াদিল্লি, ১৮ জুলাই (আইএএনএস): ২১ দিনের অনশন শেষে দিল্লির সফদরজং হাসপাতালে ভর্তি জলবায়ু আন্দোলনকারী ও উদ্ভাবক সোনম ওয়াংচুকের…

ByByNews Desk Jul 18, 2026

তৃণমূলের স্থগিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১৬৪ কোটি টাকার ‘ভুয়ো লেনদেন’ খতিয়ে দেখছে ইডি: ব্যাঙ্কের কাছে তথ্য তলব

কলকাতা, ১৮ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের স্থগিত (ফ্রিজ) থাকা তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে একটিতে ১৬৪ কোটি টাকার কথিত…

ByByNews Desk Jul 18, 2026

ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করার অধিকার পাকিস্তানের নেই, সন্ত্রাসে মদতই তাদের রাষ্ট্রনীতি: বিদেশ মন্ত্রক

নয়াদিল্লি, ১৭ জুলাই(আইএএনএস): সীমান্ত-পার সন্ত্রাসবাদে পাকিস্তানের মদত ও পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ফের সরব হল ভারত। শুক্রবার নিয়মিত সাংবাদিক বৈঠকে…

ByByTaniya Chakraborty Jul 17, 2026
Scroll to Top