News Flash

  • Home
  • Uncategorized
  • প্রদ্যুতের তিপ্রা মথায় মিশে গেল রাঙ্খলের আইএনপিটি
Image

প্রদ্যুতের তিপ্রা মথায় মিশে গেল রাঙ্খলের আইএনপিটি

আগরতলা, ৬ মে (হি. স.)৷৷ তিপ্রা মথা-য় মিশে গেল আইএনপিটি৷ বৃহত্তর স্বার্থে এবং শক্তিশালী দল গঠনে এই সিদ্ধান্ত বলে দাবি আইএনপিটি নেতৃবৃন্দের৷ তবে এ-কথা অস্বীকার করার উপায় নেই, ত্রিপুরায় পাহাড় রাজনীতি-তে এক এক করে হারিয়ে যাচ্ছে পুরনো আঞ্চলিক দলগুলি৷ তাতে স্পষ্ট, নবগঠিত তিপ্রা মথার গ্রেটার তিপ্রা ল্যান্ডের শ্লোগানে ক্রমশ বিলিয়ে যাচ্ছে জনজাতিভিত্তিক আঞ্চলিক দল৷ তিপ্রা মথার চেয়ারম্যান প্রদ্যুত কিশোর দেববর্মণ-র দাবি, জনজাতি-দের মধ্যে ঐক্যের প্রশ্ণে আমরা এক ও অভিন্ন৷ তাই, আজ আইএনপিটি-র এই সিদ্ধান্তে আমি অত্যন্ত খুশি৷ তবে, দলের সকল অংশের নেতা-কর্মীরা এই সিদ্ধান্তে একমত নন একথা স্বীকার করে আইএনপিটি সুপ্রিমো বিজয় রাঙ্খলার দাবিতে অনেকেই অসন্তষ্ট হতেই পারেন৷ কিন্ত, বৃহত্তর স্বার্থে ওই সিদ্ধান্ত নেওয়া ছাড়া অন্য কোন পথ খোলা ছিল না৷


আজ যৌথ সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা দিয়ে প্রদ্যুত বলেন, দীর্ঘ সময় ধরে আমরা শুধুই একতার কথাই বলে যাচ্ছি৷ অনেক সময় রাজনৈতিক দলগুলি নির্বাচনের পূর্বে জোট বাধেন৷ কিন্ত নির্বাচন ফুড়িয়ে যেতেই সম্প্রদায় এবং একতার কথা ভুলে যান, দাবি করেন তিনি৷ তাঁর কথায়, জনজাতিদের মধ্যে ঐক্য মজবুত করার লক্ষ্যে এবং দলকে আরও শক্তিশালি করার জন্য আইএনপিটি নেতৃবৃন্দের সিদ্ধান্তকে আমি স্বাগত জানাচ্ছি৷ তাতে, আমি ভীষণ খুশি হয়েছি৷


প্রদ্যুতের মতে, এই সিদ্ধান্ত অত্যন্ত গুরুত্বপূর্ন এবং সময়োপযোগী৷ কারণ, আজ থেকে মাস ছয়েক আগেও ত্রিপুরায় ৭ থেকে ৮টি জনজাতিভিত্তিক আঞ্চলিক দল ছিল৷ কিন্ত, এখন এক বা দুইটি দল রাজনীতির ময়দানে টিকে রয়েছে৷ তাঁর দাবি, গ্রেটার তিপ্রাল্যান্ডের স্বার্থে আজ এক ঐতিহাসিক পদক্ষেপ নেওয়া হয়েছে৷ একটি পরিচয়ে জনজাতিদের স্বার্থে লড়াই-এ আইএনপিটি আজ তিপ্রা মথায় মিশে গেছে৷ সাথে তিনি যোগ করেন, ৭০ বছর ধরে সম্প্রদায়গত এবং আদর্শগত আমরা বিভাজিত হয়ে রয়েছি৷ তাই, ঐক্যবদ্ধভাবে একটি মাত্র উদ্দেশ্যে লড়াই-এ আমরা একজোট হয়েছি৷


এদিন বিজয় কুমার রাঙ্খল বলেন, তিপ্রা চেয়ারম্যানের সাথে আলোচনা সাপেক্ষে দলকে আরো শক্তিশালি করার লক্ষ্যে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি৷ তাতে, অনেকেই অসন্তষ্ট হয়েছেন ঠিকই৷ কিন্ত, পুরনো সাথীরা আমাদের বুঝবেন এবং একত্রিত হয়ে লড়াইয়ে যোগ দেবেন এমনটাই আশা রাখছি৷ তিনি বলেন, সামাজিকভাবে আমাদের দীর্ঘ সময় বয়কট করা হয়েছে৷ ভাষাগত এবং ঐতিহ্যগত পোশাক পরিধানেও আমাদের বাধা দেওয়া হয়েছে৷ কিন্ত, আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি এবং তাতে গর্বিত বোধ করছি৷
প্রসঙ্গত, ত্রিপুরায় এডিসি নির্বাচনে তিপ্রা এবং আইএনপিটি জোট বেধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং ২৮টি আসনের মধ্যে ১৮টি আসনে বিজয়ী হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top