News Flash

  • Home
  • Uncategorized
  • সালিশী সভায় নিগ্রহ, অপমানে আত্মহত্যা মহিলার, স্বত:প্রণোদিত মামলা নিল হাইকোর্ট
Image

সালিশী সভায় নিগ্রহ, অপমানে আত্মহত্যা মহিলার, স্বত:প্রণোদিত মামলা নিল হাইকোর্ট

আগরতলা, ৬ মে (হি. স.)৷৷ সালিশী সভায় নোংরা ভিডিও দেখান এবং চরিত্র নিয়ে বাজে মন্তব্যের জেরে লজ্জায় ও অপমানে এক মহিলার আত্মহত্যার ঘটনায় ত্রিপুরা হাইকোর্ট সুয়োমুটো মামলা নিয়েছে৷ ওই মামলায় ত্রিপুরা হাইকোর্ট মুখ্য সচিব, রাজ্য পুলিশের মহানির্দেশক, দক্ষিণ ত্রিপুরা পুলিশ সুপার এবং সাব্রুমের মহকুমা পুলিশ আধিকারিককে নোটিশ জারি আগামীকাল শুনানির দিন ধার্য্য করেছে৷ আগামীকাল প্রধান বিচারপতি আকিল কুরেশী এবং বিচারপতি এস তলাপাত্র-র ডিভিশন বেঞ্চ-এ মামলার শুনানি হবে৷


প্রসঙ্গত, দক্ষিণ ত্রিপুরা জেলায় সাব্রুম মহকুমায় বেতাগা এডিসি ভিলেজে বিরেন্দ্র চৌমুহনী বাজার এলাকায় পরকীয়ার অভিযোগে সালিশী সভায় অনিল মালা ত্রিপুরা(২৪)-র অন্তরঙ্গ মুহুর্তের ভিডিও এবং ছবি প্রকাশ্যে দেখানো হয়েছে৷ তাতে, লজ্জায় ও অপমানে ওই মহিলা গতকাল আত্মহত্যা করেছেন৷ মৃতার স্বামী আনন্দ ত্রিপুরা বলেন, সালিশী সভায় গ্রামবাসীরা তার স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং মারধর করেছেন৷ তিনি বলেন, সালিশী সভায় কিছু ভিডিও দেখানো হয়েছিল এবং তাতে স্থানীয় মহিলারা উত্তেজিত হয়ে তার স্ত্রীকে মারধর করেছেন৷ তাই, অনিল মালা ত্রিপুরার আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, বলেন তিনি৷


ওই ঘটনায় সাব্রুম থানা একটি স্বত:প্রণোদিত মামলা নিয়েছে৷ থানার ভারপ্রাপ্ত আধিকারিক দুলাল দত্ত জানিয়েছেন, সালিশী সভায় মহিলাকে নিগ্রহ এবং পরবর্তী সময়ে তার আত্মহত্যার ঘটনায় স্বত:প্রণোদিত মামলা নেওয়া হয়েছে৷ ভারতীয় ফৌজদারি দন্ডবিধি ৩২৩, ৩৫৪, ৩০৬ এবং ৩৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ৷ তিনি বলেন, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মামলা রুজু হয়েছে৷ ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং দোষীদের শীঘ্রই গ্রেফতার করা হবে৷


এদিকে, ওই ঘটনা প্রকাশ্যে আসতেই ত্রিপুরা হাইকোর্ট স্বত:প্রণোদিত মামলা নিয়ে মুখ্য সচিব, ত্রিপুরা পুলিশের মহা নির্দেশক, দক্ষিণ ত্রিপুরা জেলা পুলিশ সুপার এবং সাব্রুম মহকুমা পুলিশ আধিকারিক-কে নোটিশ পাঠিয়েছে৷ কালকের মধ্যে আদালতে রিপোর্ট জমা দেওয়ার জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে৷ আগামীকাল প্রধান বিচারপতি আকিল কুরেশী এবং বিচারপতি এস তলাপাত্রর ডিভিশন বেঞ্চে ওই মামলায় শুনানি হবে৷

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top