News Flash

  • Home
  • Uncategorized
  • কসবায় গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, জখম ৪ জন পুলিশ কর্মী
Image

কসবায় গাড়ির ধাক্কায় মৃত্যু পথচারীর, জখম ৪ জন পুলিশ কর্মী

কলকাতা, ৭ মে (হি.স.): কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য! ভোরের কলকাতায় গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন একজন পথচারী। পাশাপাশি জখম হয়েছেন ৪ জন পুলিশ কর্মী। শুক্রবার ভোর পাঁচটা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে কসবা রাজডাঙা মেন রোডে। পুলিশ সূত্রের খবর, শুক্রবার ভোরে বেপরোয়া একটি গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজন পথচারীর।
পুলিশের অনুমান, চালক-সহ বেপরোয়া ওই গাড়ির যাত্রীরা প্রায় সকলেই মদ্যপ ছিল। বেপরোয়া ওই গাড়িটি ওই পথচারীকে ছাড়াও ৪ জন পুলিশ কর্মীকেও ধাক্কা মারে। এমনকি তারপর একটি গাড়িতেও ধাক্কা মেরে পালায়। তড়িঘড়ি ওই পথচারীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, ঘাতক ওই গাড়ির ধাক্কায় একজন পুলিশ কর্মীর পা ভেঙে গিয়েছে।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top