News Flash

  • Home
  • Uncategorized
  • এয়ার অ্যাম্বুলেন্সে সিএসকে কোচ মাইক হাসি চেন্নাইতে, সবাইকে ফিরিয়ে রাঁচির পথে ধোনি
Image

এয়ার অ্যাম্বুলেন্সে সিএসকে কোচ মাইক হাসি চেন্নাইতে, সবাইকে ফিরিয়ে রাঁচির পথে ধোনি

নয়াদিল্লি, ৬ মে(হি.স.) : চেন্নাই দলের কোচ মাইক হাসি এবং বোলিং কোচ লক্ষ্মীপতি বালাজিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি থেকে চেন্নাই নিয়ে যাওয়া হচ্ছে।  দলের সব সদস্য বাড়ি ফিরলে তবেই ধোনি দিল্লির হোটেল ছাড়বেন বলে জানিয়েছিলেন। সূত্রে জানা গিয়েছে, দলের সব সদস্যের বাড়ি ফেরার ব্যবস্থা পাকা হয়ে যাওয়ায় বৃহস্পতিবার বিকেলে রাঁচি ফিরছেন মহেন্দ্র সিং ধোনি।
চেন্নাই সুপার কিংস দলের এক কর্মকর্তা জানিয়েছেন, “চেন্নাইয়ে আমাদের যোগাযোগ বেশি। হাসি এবং বালাজিকে তাই সেখানেই নিয়ে যাওয়া হচ্ছে। সমস্ত রকম ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। সৌভাগ্যের এটাই যে ওদের কোনও উপসর্গ নেই। ভারত ছাড়ার আগে হাসির করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। ব্যক্তিগত বিমানে ফেরত পাঠানো হবে তাঁকে।”
সমস্ত বিদেশি ক্রিকেটারের জন্য ব্যক্তিগত বিমানের আয়োজন করা হয়েছে। কাউকেই ভারতে অপেক্ষায় রাখা হচ্ছে না বলে জানিয়েছেন ওই চেন্নাই কর্তা। আইপিএল স্থগিত হয়ে যাওয়ার পর কোনও ক্রিকেটারকেই রাখা হচ্ছে না। ক্রিকেটারদের সুরক্ষা সবার আগে বলেই জানিয়েছেন চেন্নাই দলের ওই কর্মকর্তা।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top