News Flash

  • Home
  • Uncategorized
  • প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল
Image

প্রধানমন্ত্রী সড়ক যোজনায় দুর্নীতির অভিযোগ উঠল

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ২ মে৷৷ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার/ ইঞ্জিনিয়ার/ত্ম ঠিকাদার এই ত্রিবেণী সঙ্গমে দুর্নীতির ঘোটালা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা নির্মাণে৷ এই ঘোটালার অভিযোগ তেলিয়ামুড়া প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা দপ্তর অফিসের বিরুদ্ধে৷ অভিযোগ দপ্তরের ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের উপস্থিতিতে চলছে রাস্তা নির্মাণের কাজ৷
অভিযোগ মুঙ্গিয়াকামি ব্লকের চাকমা ঘাট থেকে হাজরাপাড়া পর্যন্ত ৫ কিমি রাস্তা সহ আরো পাঁচটি রাস্তা নির্মাণের বরাত পায় আগরতলার ঠিকাদার এন জি ভট্টাচার্য্য৷ যদিও এন জি ভট্টাচাযর্ে্যর নামে কাজটি করছেন খোয়াইয়ের জনৈক এক ঠিকাদার৷


সরকারি নিয়ম অনুসারে পুরনো রাস্তার উপর ইটের মেটেলিং করে তার উপর পিচ ঢালাই করা হবে এটাই বাস্তব সম্মত৷ কিন্তু রাস্তা নির্মাণের কাজ এর স্থলে দিয়ে প্রত্যক্ষ করা গেল ঞ্ঝঞ্চওছ সাব ডিভিশন দপ্তর তেলিয়ামুড়া স্থিত অফিসের দুই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্টের উপস্থিতিতে রাস্তা নির্মাণের কাজ চলছে৷ অভিযোগ রাস্তার পুরনো মেটেলিং তুলে পুনরায় সেই মেটেলিং গুলিকে রোলার দ্বারা চাপা দিয়ে রাস্তা নির্মাণের কাজ হচ্ছে৷ যা সম্পূর্ণ বেআইনি৷


প্রশ্ণ থেকে যায় দপ্তরের দুই ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট রাস্তা নির্মাণ কাজের স্থলে থাকা সত্ত্বেও কেন নিম্নমানের কাজ হচ্ছে৷ আদতে বাম আমলের অপসংসৃকতি একাংশ কর্মচারীদের মধ্যে এখনো বিরাজমান৷ যার ফলে একাংশ সরকারি কর্মচারীদের হাত ধরে উন্নয়নমূলক কাজে কেবল মারিং মারিং৷ ওইসব কর্মচারীদের নিজের স্বার্থসিদ্ধি এবং নিজ পকেটকে স্ফীত করার জন্য সরকারের বদনাম করার চক্রান্ত করে যাচ্ছে৷ অথচ ২৯ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা চিকিৎসক অতুল দেববর্মা চাইছেন প্রত্যন্ত এলাকা গুলির উন্নয়ন যাতে গুণমান সম্পন্ন হয়৷ কারণ এগুলি মানব কল্যাণে ব্যবহৃত হবে৷ এদিকে ওয়ার্ক এসিস্টেন্ট তপন দেবনাথকে কাজের ঘোটালা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি৷ এবার এলাকাবাসীদের প্রশ্ণ দপ্তরের এক্স ইউটিউব ইঞ্জিনিয়ার যুগেশ জমাতিয়াও এই ঘোটালার সাথে জড়িত কি না? তবে এলাকাবাসীরা চাইছে রাস্তা নির্মাণের কাজ গুণগতমান সম্পূর্ণভাবে করা হোক৷

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top