News Flash

  • Home
  • Uncategorized
  • কারফিউ চলাকালে একডজন গাড়ির কাঁচ ভাঙচুর
Image

কারফিউ চলাকালে একডজন গাড়ির কাঁচ ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ মে৷৷ নাইট কারফিউ চলাকালে রাজধানী আগরতলা শহরের অভয়নগর এলাকায় বেশ কিছু সংখ্যক গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা৷ঘটনার বিবরণে জানা যায়, গত গভীর রাতে অভয়নগর এলাকায় রাস্তার পাশে পার্কিং করে রাখা বেশ কিছু গাড়ি ভাঙচুর করে একাংশের দুর্বৃত্ত৷ বিকট আওয়াজ শুনতে পেয়ে স্থানীয় লোকজন বের হয়ে আসেন৷ গাড়ি ভাংচুরের ঘটনা পূর্ব থানার পুলিশকে জানান স্থানীয়রা৷খবর পেয়ে পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়৷

কিন্তু গাড়ি ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকে আটক করতে সক্ষম হয়নি পুলিশ৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ নাইট কারফিউ চলাকালে কিভাবে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা সংঘটিত করেছে তা নিয়ে জনমনে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভে ফুঁসছেন গাড়ির মালিক সহ স্থানীয় বাসিন্দারা৷নাইট কারফিউ চলাকালে পুলিশের নজরদারি থাকার কথা, অথচ ওই এলাকায় কিভাবে এ ধরনের ঘটনা সংঘটিত হয়েছে সেই প্রশ্ণ দেখা দিয়েছে৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷তবে এখনো পর্যন্ত এই ঘটনায় জড়িতদের টিকির নাগাল পায়নি পুলিশ৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসী জোরালো দাবি জানিয়েছেন৷

Releated Posts

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026

১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…

ByBySandeep Biswas Jun 29, 2026
Scroll to Top