তিরুবনন্তপুরম, ৩ মে (হি.স.): কেরল কংগ্রেস (বি) শিবিরে শোকের আবহ। প্রয়াত হয়েছেন কেরল কংগ্রেসের (বি) চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর বালাকৃষ্ণা পিল্লাই। সোমবার ভোররাতে কেরলের কোল্লাম জেলার কোট্টারাকারায় একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৭ বছর। বার্ধক্যজনিত, বিশেষ করে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন বালাকৃষ্ণা পিল্লাই। গত শুক্রবার থেকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু সোমবার ভোররাত তিনটে নাগাদ সবকিছু শেষ হয়ে গেল।
কেরল স্টেট্ ওয়েলফেয়ার কমিশন ফর ফরওয়ার্ড কমিউনিটিসের চেয়ারম্যান ছিলেন পিল্লাই। দীর্ঘ সময়ের জন্য কেরল কংগ্রেসের (বি) চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৩৪ সালে জন্মগ্রহণ করেছিলেন পিল্লাই। ১৯৬৪ সালে কংগ্রেস ছেড়েছিলেন তিনি। পরে কেরল কংগ্রেস গঠন করেন। কেরল কংগ্রেসের (বি) চেয়ারম্যান তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী আর বালাকৃষ্ণা পিল্লাইয়ের প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

কেরল কংগ্রেস (বি) শিবির শোকস্তব্ধ, ৮৭ বছরে প্রয়াত আর বালাকৃষ্ণা পিল্লাই
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















