মুম্বই, ২ মে (হি.স.): কয়েক দিনের মধ্যেই ভারতে ফিরে আসছেন দেশের টিকা প্রস্তুতকারক সংস্থা পুণের সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুণাওয়ালা। শনিবার মধ্যরাতে টুইট করে জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুণাওয়ালা জানিয়েছেন, “ব্রিটেনে আমাদের সহযোগী ও অংশীদারদের সঙ্গে খুব সফল বৈঠক হয়েছে। এটাও জানিয়ে রাখি, পুণেতে কোভিশিল্ড উৎপাদন চলছে পূর্ণোদ্যমে। যাতে তার গতি আরও বাড়ে, কয়েক দিনের মধ্যে দেশে ফিরেই তার উপর নজর রাখব।”
এর আগে লন্ডনের একটি পত্রিকা জানিয়েছিল, আদার পুণাওয়ালা ব্রিটেনে পাড়ি জমিয়েছেন। লন্ডনে যাওয়ার নেপথ্যে কারণ না-কি, করোনার টিকা পেতে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে কর্পোরেট কর্তাদের চাপ। কিন্তু, সেরাম ইনস্টিটিউটের সিইও আদার পুণাওয়ালার টুইটারে পরে মনে হচ্ছে, ব্রিটেনে তাঁর সহযোগী ও অংশীদারদের সঙ্গে বৈঠক করতেই তিনি লন্ডনে গিয়েছেন। একইসঙ্গে জানিয়েছে, কিছু দিনের মধ্যেই তিনি দেশে ফায়ার আসবেন।

কয়েক দিনের মধ্যেই লন্ডন থেকে দেশে ফিরছি : আদার পুণাওয়ালা
Releated Posts
রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম
মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…
বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার
তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…
রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত
নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…
১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য জ্বালানি বিক্রির বিধিনিষেধ তুলে নিচ্ছে কেন্দ্র
নয়াদিল্লি, ২৯ জুন (আইএএনএস) : আগামী ১ জুলাই থেকে বাণিজ্যিক ক্রেতাদের জন্য পেট্রোল ও ডিজেল কেনার ওপর আরোপিত…


















