News Flash

  • Home
  • বিদেশ
  • মমতাকে জয়ের অভিনন্দন কেজরিওয়ালের, খুশি শরদ পওয়ারও
Image

মমতাকে জয়ের অভিনন্দন কেজরিওয়ালের, খুশি শরদ পওয়ারও

নয়াদিল্লি ও কলকাতা, ২ মে (হি.স.): তৃতীয়বারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতা নিজের হাতেই রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার মুখে হাসি ফাটালেন বঙ্গবাসী। এই জয়ের জন্য মমতাকে অভিনন্দন জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। মমতাকে অভিনন্দন জানিয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ারও। রবিবার টুইট করে কেজরিওয়াল লিখেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে এই জয়ের জন্য অভিনন্দন। কী অসাধারণ লড়াই! পশ্চিমবঙ্গের মানুষকেও আমার শুভেচ্ছা।”
এনসিপি প্রধান শরদ পওয়ার অভিনন্দন-বার্তায় জানিয়েছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়কে এই অসাধারণ জয়ের জন্য অভিনন্দন। আশা করি আমরা একসঙ্গে মানুষের কল্যাণে এবং অতিমারি নিয়ন্ত্রণে কাজ করব।” এই জয়ে ভীষণ খুশি তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন। ডেরেক ও’ব্রায়েন টুইট করে লিখেছেন, “‘মোদী+ অমিত শাহ+ বিজেপি+ সিবিআই+ ইডি+ নির্বাচন কমিশন+ গদি মিডিয়া+ বিশ্বাসঘাতক এই সবকিছু দিদি+ অভিষেক বন্দ্যোপাধ্যায়+ তৃণমূল কর্মী এবং বাংলা। আমরা কোভিডের বিরুদ্ধেও জয়ী হব, কারণ আমরা জনগণের কথা ভাবি। বিশ্বের সবচেয়ে ধ্বংসাত্মক শক্তির বিরুদ্ধে লড়াইয়ের পর আবেগময় দিন।”

Releated Posts

বাংলাদেশে রথযাত্রার পথে আইইডি উদ্ধার, বড়সড় হামলার আশঙ্কা নস্যাৎ: ঢাকায় চাঞ্চল্য

ঢাকা, ২৫ জুলাই (আইএএনএস) : বাংলাদেশে হিন্দু সম্প্রদায়কে লক্ষ্য করে সম্ভাব্য নাশকতার আশঙ্কার মধ্যে ঢাকার মতিঝিল এলাকায় রথযাত্রার…

ByBySandeep Biswas Jul 25, 2026

ভোজ্যতেল ও ভারতীয় বাজারের উপরেই নির্ভর নেপালের রপ্তানি বৃদ্ধি, বাড়ছে ঝুঁকি

কাঠমান্ডু, ২৫ জুলাই (আইএএনএস): ২০২৫-২৬ অর্থবর্ষে (মধ্য জুলাইয়ে সমাপ্ত) নেপালের রপ্তানি সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছালেও দেশের রপ্তানি ক্রমশ…

ByByNews Desk Jul 25, 2026

প্রথাগত সংবাদমাধ্যম থেকে মুখ ফিরিয়েছি, আমি না থাকলে দর্শক-শ্রোতাও থাকবে না: ট্রাম্প

ওয়াশিংটন, ২৫ জুলাই (আইএএনএস): মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি এখন আর প্রথাগত সংবাদমাধ্যমের ওপর নির্ভর করেন…

ByByNews Desk Jul 25, 2026

ভারত-থাইল্যান্ড কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারে আলোচনা, গুরুত্ব পেল যোগাযোগ ও জন-জন সংযোগ

ব্যাঙ্কক, ২৪ জুলাই (আইএএনএস): সমুদ্র, আকাশ ও সড়কপথে যোগাযোগ সম্প্রসারণ, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং পর্যটন সহযোগিতা…

ByByNews Desk Jul 24, 2026
Scroll to Top