News Flash

  • Home
  • Uncategorized
  • দুই-তৃতীয়াংশ আসনে জিতব’, ফলাফলের ট্রেন্ড দেখেই কর্মীদের চাঙ্গা করার বার্তা মমতার
Image

দুই-তৃতীয়াংশ আসনে জিতব’, ফলাফলের ট্রেন্ড দেখেই কর্মীদের চাঙ্গা করার বার্তা মমতার

কলকাতা, ২ মে (হি.স.) : রাজ্যের ফলাফলের প্রাথমিক ট্রেন্ডে খুশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলাফলের ট্রেন্ড দেখেই দলের নেতাকর্মীদের চাঙ্গা করার বার্তা দিয়েছেন তিনি। তৃণমূল সূত্রের খবর, কর্মীদের উদ্দেশে তৃণমূলনেত্রী জানিয়ে দিয়েছেন, রাজ্যে তৃণমূল দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েই ক্ষমতায় ফিরবে।
রবিবার সকাল ৮টা থেকে রাজ্যের ২৯২ আসনের ভোটগণনা শুরু হয়েছে। বেলা ১২টা থেকে প্রাথমিক ট্রেন্ডে রাজ্যের দুই তৃতীয়াংশের বেশি আসনে এগিয়ে রাজ্যের শাসকদল। বিজেপি একশোর কম আসনে এগিয়ে। সেখানে তৃণমূল ২০০টির বেশি আসনে এগিয়ে। স্বাভাবিকভাবেই ফলাফলের ট্রেন্ডে এগিয়ে খুশি তৃণমূল সুপ্রিমো। সাতসকালেই কালীঘাটে দলের ওয়ার-রুম থেকে মমতা দলের কর্মীদের বার্তা দিয়েছেন, তৃণমূল-কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যে ক্ষমতায় ফিরতে চলেছে। এবং সেটা দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষভাবে উল্লেখ করেছেন মালদহ এবং মুর্শিদাবাদের কথা। তৃণমূল ত্যাগের আগে এই দুই জেলায় দলের পর্যবেক্ষক ছিলেন শুভেন্দু অধিকারী। তাছাড়া এই দুটি জেলাই কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। খোদ প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর ঘরের মাঠেই ভাল ফলের ইঙ্গিত পেয়েছে তৃণমূল। মালদহে তৃণমূল এতদিন ছিল তৃতীয় শক্তি। সেখানেও এবার কার্যত প্রথম শক্তি হিসেবে উঠে আসার ইঙ্গিত দিয়েছে তৃণমূল কংগ্রেস। স্বাভাবিকভাবেই খুশি মমতা। তিনি মালদহ এবং মুর্শিদাবাদের দলীয় কর্মীদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top