News Flash

  • Home
  • Uncategorized
  • বিয়ে বাড়িতে অভিযান, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তদন্ত কমিটির সামনে হাজিরা দিলেন
Image

বিয়ে বাড়িতে অভিযান, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক তদন্ত কমিটির সামনে হাজিরা দিলেন

আগরতলা, ৩০ এপ্রিল (হি. স.)৷৷কোভিড বিধি উল্লংঘন করে নৈশকালীন কারফিউ চলাকালীন দুইটি বিয়ে বাড়িতে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের অভিযান তীব্র বিতর্কের আজ তদন্ত কমিটির সামনে হাজিরা দিয়েছেন ডা: শৈলেশ কুমার যাদব৷ কিরণ গিত্তে এবং তনুশ্রী দেববর্মাকে নিয়ে গঠিত তদন্ত কমিটির মুখোমুখি ইয়ে তিনি বিভিন্ন প্রশ্ণের জবাব দিয়েছেন৷ সাথে তিনি সেদিন অন্যায় করেননি বলে দাবি করেছেন৷


প্রসঙ্গত, গত সোমবার রাতে কোভিড বিধি উল্লংঘন করে কারফিউ চলাকালীন দুইটি ভাড়া করা বিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠানকে ঘিরে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডা: শৈলেশ কুমার যাদবর অভিযানে সর্বত্র সমালোচনার ঝড় বইছে৷ অবশ্য তিনি ওই ঘটনার জন্য ক্ষমা চেয়েছেন৷ কিন্ত, পরে পুরো ১৮০ ডিগ্রী ঘুরে মত বদল-ও করেছেন৷ তখন তিনি বলেন, জননিরাপত্তায় নেওয়া পদক্ষেপ-এ কোন ভাবেই অনুতপ্ত নন৷ আইন ভঙ্গকারী-দের সাথে যোগ্য আচরণ করেছেন তিনি৷


ওই ঘটনায় সাংসদ প্রতিমা ভৌমিক ক্ষমা চেয়েছেন৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তদন্ত কমিটি গঠন করেছেন৷ এদিকে, বিজেপির পাঁচ জন বিধায়ক মুখ্য সচিবের কাছে চিঠি পাঠিয়ে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের পদ থেকে ডা: শৈলেশ কুমার যাদবের বরখাস্তের দাবি জানিয়েছেন৷ বিধায়ক আশীষ দাস লাগাতর ধর্ণা প্রদর্শন করছেন৷


এসবের মাঝে আজ ডা: শৈলেশ যাদব কমিটির মুখোমুখি হয়েছেন৷ তিনি বলেন, বিয়ে বাড়িতে ঘটনার সমস্ত তথ্য কমিটির সদস্যদের কাছে তুলে ধরেছি৷ তাঁর দাবি, আইন প্রতিষ্ঠিত করা আমার দায়িত্ব৷ সে মোতাবেক পদক্ষেপ নিয়েছি৷ সেদিন যা করেছি তার পক্ষ্যে দাড়াচ্ছি, দৃঢ়তার সাথে বলেন তিনি৷

Releated Posts

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top