News Flash

  • Home
  • বিদেশ
  • একদিনের ব্যবধানে কোভিডে মারা গেলেন অসমের সাংবাদিক দম্পতি
Image

একদিনের ব্যবধানে কোভিডে মারা গেলেন অসমের সাংবাদিক দম্পতি

নয়াদিল্লি, ১ মে (হি.স.) : বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানার মৃত্যু পর এবার করোনাভাইরাস সংক্রমণে মারা গেলেন দিল্লিতে কর্মরত অসমের বিশিষ্ট সাংবাদিক কল্যাণ বরুয়া। শনিবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। অসমের একটি সংবাদপত্রের দিল্লি ব্যুরো চিফ হিসেবে কর্মরত ছিলেন  তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর দিল্লির একটি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দিল্লির ওই বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। একদিন আগেই তাঁর স্ত্রী তথা সাংবাদিক নিলাক্ষী ভট্টাচার্যও করোনা আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তিনিও দিল্লিতে একটি সংবাদপত্রে কাজ করতেন। গুরুগ্রামের হাসপাতালে এদিন সকাল ৮.৪০ নাগাদ কল্যাণ বরুয়ার মৃত্যু হয়। গত কয়েকদিন ধরেই ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি।


বিশিষ্ট এই সাংবাদিক আদতে অসমের গুয়াহাটির বাসিন্দা। অসমের ওই সংবাদপত্রে তিনি গত ৩০ বছর ধরে কাজ করছিলেন। তাঁর এক মেয়ে রয়েছে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া সংবাদমাধ্যম জগতে। তাঁর প্রয়ানে গভীর শোকপ্রকাশ করেছেন সাংবাদিক  সহ অন্যান্যরা।


কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু সাংবাদিক দম্পতির মৃত্যু গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, কল্যাণ বড়ুয়া ও তাঁর তাঁর স্ত্রী নিলাক্ষী ভট্টাচার্যের মৃত্যু সংবাদ অবিশ্বাস্য। সাংবাদিকতার সীমার বাইরে আমাদের ছিল দীর্ঘদিনের বন্ধুত্ব। তাঁদের আত্মার শান্তি কামনা করি। শুক্রবারই করোনা আক্রান্ত হয়ে মারা যান বিশিষ্ট সাংবাদিক রোহিত সরদানা।

Releated Posts

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

ভারত-বাংলাদেশ সম্পর্ক জোরদারের গুরুত্বে জোর দিলেন হাইকমিশনার ত্রিবেদী ও রাষ্ট্রপতি আলমগীর

ঢাকা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিলেন ভারতের হাইকমিশনার দীনেশ…

ByByNews Desk Sep 8, 2026

বাড়ছে অসন্তোষ, পাকিস্তানে সামরিক-বেসামরিক সংঘাতের আশঙ্কা

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাকিস্তানের বালোচিস্তান, খাইবার পাখতুনখোয়া (কেপি) এবং পাক অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ দীর্ঘদিন ধরে অশান্তি অব্যাহত…

ByByNews Desk Sep 8, 2026

এইচ-১বি ভিসায় নতুন ফি-র পক্ষে ট্রাম্প, অগ্রাধিকার মার্কিন কর্মীদের

ওয়াশিংটন, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): শ্রমিক দিবস উপলক্ষে দেওয়া বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এইচ-১বি ভিসার আবেদনের ক্ষেত্রে প্রস্তাবিত…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top