News Flash

  • Home
  • দেশ
  • কদমতলা থানাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে পৃথক তিনটি স্থানে চোরের ‘হাত সাফাই অভিযান’
Image

কদমতলা থানাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে পৃথক তিনটি স্থানে চোরের ‘হাত সাফাই অভিযান’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ এপ্রিল৷৷ কদমতলা থানাকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে পৃথক পৃথক তিনটি স্থানে চোরের সাফাই অভিযান৷ ঘরের আসবাবপত্র,স্বর্ণালঙ্কার, নগদ অর্থ সহ গাড়ির সা-সামগ্রী নিয়ে যায় চোরের দল৷ পৃথক পৃথক তিনটি স্থানে চুরি যাওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকা৷ ঘটনাস্থলে কদমতলা থানার লোক দেখানো সফর৷ পুলিশি নিরাপত্তা ও রাতে টহলদারি নিয়ে সাধারণ জনগণের প্রশ্ণ৷


ঘটনার বিবরণে প্রকাশ, বর্তমানে গোটা ভারতবর্ষে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে জবুথবু সাধারন জনগন৷তার হাত থেকে বাদ যায়নি প্রান্তিক রাজ্য ত্রিপুরাও৷ তারই মধ্যে গতকাল গভীর রাতে উত্তর জেলার কদমতলা থানাধীন কালাগাঙ্গের পাড়, হরিনা ছড়া ও পিয়ারা ছড়ায় চুরি কান্ড সংঘটিত করে চোরের দল৷ রানীবাড়ী গ্রাম পঞ্চায়েতের হরিনা ছড়ার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা কার্তিক তেলেঙ্গার ঘরের জানালা ভেঙ্গে প্রবেশ করে চোরের দল৷ঘর থেকে নগদ ১২ হাজার টাকাসহ একটি এন্ড্রয়েড মোবাইল নিয়ে যায়৷ পাশাপাশি দক্ষিণ পিয়ারি ছড়ার দীপক মুন্ডা পিতা মৃত রামপ্রসাদ মুন্ডার মহেন্দ্র বলেরও মাক্সি ট্রাকের দরজা ভেঙ্গে ব্যাটারি সহ প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকার মূল্যবান যন্ত্রাংশ নিয়ে যায় চোরের দল৷ এদিকে একি রাতে কালাগাঙ্গের পাড় গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা গৌড় মনি নাথ পিতা ধীরেন্দ্র নাথের ঘরে হানা দেয় চোরের দল৷

ঘরে থাকা তামা, কাঁসা, স্বর্ণালঙ্কার সহ নগদ অর্থ মিলিয়ে প্রায় ৮০-৯০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল৷ সকলেই আজ সকালবেলা ঘুম থেকে উঠে নিজ ঘরে ও গাড়িতে চোরের সাফাই অভিযান প্রত্যক্ষ করেন৷ তারপর কদমতলা থানায় পৃথক পৃথক তিনটি স্থানে চুরির ঘটনার খবর দেওয়া হলে কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে লোক দেখানোর নামে ছুটে আসে বলে এলাকাবাসীর অভিযোগ৷ চুরি যাওয়া পরিবারের অভিযোগ,কদমতলা থানার পুলিশ বাবুদের রাতের বেলার টহলদারিতে ওই সকল এলাকায় দেখা যায় না৷যদিও রাজ্য সরকার পেট্রোলিং এর জন্য প্রতিটি থানায় মোটরবাইক প্রদান করেছেন কিন্তু সে সকল বাইক পুলিশ বাবুরা কোথায় কিভাবে ব্যবহার করছেন তা একমাত্র উনারা জানেন বলে গৃহসদের অভিযোগ৷তাই স্থানীয় জনগণ কদমতলা থানা এলাকায় রাতের টহলদারি ও পুলিশি নিরাপত্তার জন্য কদমতলা পুলিশের ঊর্ধতন কর্তৃপক্ষের নিকট জোরালো দাবি তুলেছেন৷
তবে একই রাতে পরপর তিনটি বাড়িতে চোরের এমন দুঃসাহসিক চুরি কান্ড সংঘটিত হওয়ার পর গোটা কদমতলা থানা এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে৷

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top