News Flash

  • Home
  • Uncategorized
  • রাজস্থান রয়্যালসের কাছেও অসহায় আত্মসমর্পণ নাইট রাইডার্সদের
Image

রাজস্থান রয়্যালসের কাছেও অসহায় আত্মসমর্পণ নাইট রাইডার্সদের

মুম্বই, ২৫ এপ্রিল (হি.স.) : টানা চার ম্যাচ হারল কলকাতা নাইট রাইডার্স৷  এবার রাজস্থান রয়্যালসের কাছেও অসহায় আত্মসমর্পণ করে নিল কেকেআর৷ শনিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে কেকেআর নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে তুলেছিল মাত্র ১৩৩ ৷ জবাবে ১৩৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে জয় ছিনিয়ে নিল রাজস্থান রয়্যালস৷


এদিন ফের একবার কলকাতার কঙ্কালসার ব্যাটিং লাইন-আপের চিত্রটা ফুটে উঠল৷ টপ থেকে মিডল অর্ডার হয়ে টেল এন্ডার৷  ব্যাটিং পজিশনের কোথাও যেন কোনও ভারসাম্য নেই৷ ক্রিজে টিকে থেকে খেলা চালিয়ে যাওয়ার প্রবণতাই যেন উধাও দলটার৷ টিমের সর্বোচ্চ স্কোরার রাহুল ত্রিপাঠী৷ ক্যাপ্টেন অইন মর্গ্যান ধারাবাহিক ভাবে ব্যর্থ৷ একটি রানও করতে পারলেন না তিনি৷


১৩৩ তাড়া করতে নেমে রাজস্থানেরও চারজন ব্যাটসম্যানকে ফিরতে হল ডাগআউটে৷ কিন্তু সহজ টার্গেট তাড়া করতে নেমে তাদের ধুঁকতে হয়নি৷ তিনে ব্যাট করতে নামা রাজস্থানের অধিনায়ক সঞ্জু স্যামসন ও ছয়ে নামা ডেভিড মিলার জুটি বেঁধে বুদ্ধি করেই সামলে নেন ইনিংস৷ তাঁদের ব্যাটে ভর করেই রাজস্থান মরসুমের দ্বিতীয় জয় নিশ্চিত করে নেয়৷ সঞ্জু অপরাজিত থাকেন ৪১ রানে৷ বাঁ-হাতি প্রোটিয়া ব্যাটসম্যান শেষ পর্যন্ত ক্রিজে থেকে করেন ২৪৷ এক ওভার এক বল বাকি রেখেই জয় ছিনিয়ে নিল রাজস্থান৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top