News Flash

Image

প্রাপ্যতার ভিতিতে দেয়া হবে টিকা : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব শনিবার ফেইসবুক বার্তায় বলেন, রাজ্যে করোনা পরিস্থিতি অন্যান্য রাজ্যের তুলনায় অনেকটাই ভাল৷ তবে সরকার ঘোষিত নিয়মানুযায়ী ১লা মে থেকে ১৮ বছরের উধের্ব এবং ৪৫ বছরের নিচে ব্যক্তিদের করোনার টিকা প্রদান করা হবে৷ তবে এই টিকা দেওয়া হবে মূলত কি পরিমান মিলবে তার ভিত্তিতে৷ তিনি ফেইসবুক ভিডিও বার্তায় আরও বলেন, গত বছর করোনার বিরুদ্ধে লড়াইয়ে ত্রিপুরা প্রশাসন সাধারণ মানুষের সহযোগিতা এবং প্রয়োজনীয় উপকরণের ভিত্তিতে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ এবারে আমাদের কাছে রয়েছে টিকা৷


তিনি বলেন, ইতিমধ্যেই প্রথম পর্যায়ে স্বাস্থ্য কর্মীদের টিকাকরণ করা হয়েছে৷ দ্বিতীয় পর্যায়ে টিকাকরণ ৯০ শতাংশ সম্পন্ন হয়েছে৷ তিনি বলেন, ৬৫ শতাংশই ৪৫ বছরের উপরে ব্যক্তিদের প্রথম ডোজ দেওয়া হয়ে গেছে৷ তৃতীয় পর্যায়ে ১৮ থেকে ৪৪ বয়সের ব্যক্তিদের টিকা দেওয়া হবে৷ তিনি বলেন, এক্ষেত্রে জনগণের কাছে আবেদন রাখা হচ্ছে যারা স্বাস্থ্য কর্মী তাদেরকেই অগ্রাধিকার দেওয়া হোক৷ ইতিমধ্যে রাজ্য সরকার ১৩৪ কোটি টাকা বরাদ্দ করেছে টিকা ক্রয় করার জন্য৷


তিনি আরও বলেন, মহারাষ্ট্র, কর্ণাটক, দিল্লিতে সর্বোচ্চ সংক্রমণের বিষয়টি চিহ্ণিত করেছে কেন্দ্র সরকার৷ তিনি দাবি করেন, পূর্বত্তোরের রাজ্যগুলির মধ্যে ত্রিপুরা কিছুটা নিরাপদ রয়েছে শুধুমাত্র মাস্ক পরিধান, সামাজিক দূরত্ব মেনে চলা এবং সচেতনতার ধরুন৷ তিনি সকলের প্রতি আহ্বান জানান এই বিষয়গুলি মেনে চলার জন্য৷ তিনি চিকিৎসক, আইনজীবি, সাংবাদিক, অধ্যাপক, শিক্ষক এবং ক্লাব সহ রাজনৈতিক দলগুলির ভূমিকায় সন্তোষ প্রকাশ করেছেন গত বছরের করোনার বিরুদ্ধে লড়াইয়ে ইতিবাচক ভূমিকা রাখার জন্য৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন বিপিএল এবং অন্ত্যোদয় ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া পরিবারগুলিকে মে এবং জুন মাসে বিনামূল্যে রেশন সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্তের জন্য৷ তিনি আবেদন রাখেন প্রতিবেশীদের সমস্যার সমাধানে সকলকে এগিয়ে আসার জন্য যেটা গতবছর সকলে মিলে করেছে৷ পাশাপাশি মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানিয়েছেন, বিরোধী দলের নেতৃত্ব সহ সকল রাজনৈতিক দলকে এবং তার চিকিৎসায় নিযুক্ত স্বাস্থ্য কর্মীদের৷ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন৷

Releated Posts

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে সিলমোহর নিউজিল্যান্ড সংসদের, অধিকাংশ রফতানিতে কমবে শুল্ক

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সঙ্গে প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) কার্যকর করার জন্য প্রয়োজনীয় আইন বুধবার অনুমোদন…

ByByNews Desk Sep 16, 2026

ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে নতুন স্টার্টআপের ঢেউ উঠছে: রাজনাথ সিং

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): প্রতিরক্ষা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-সহ বিভিন্ন ক্ষেত্রে উদ্ভাবন ও প্রযুক্তিগত অগ্রগতিকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top