News Flash

  • Home
  • প্রধান খবর
  • পানীয় জলের দাবীতে বিশিালগড়- কাঞ্চনমালা সড়ক অবরোধ জনতার
Image

পানীয় জলের দাবীতে বিশিালগড়- কাঞ্চনমালা সড়ক অবরোধ জনতার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ এপ্রিল৷৷ পানীয় জলের তীব্র সংকট দেখা দিয়েছে বিশালগড় মহকুমার চাম্পামুড়া গ্রাম পঞ্চায়েতে৷ পানীয় জলের দাবিতে বিশালগড় কাঞ্চনমালা পথ অবরোধ করেন এলাকাবাসী৷পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল এলকাবাসী৷ ঘটনা বিশালগড় মহকুমাধিন চাম্পামুরা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডের দেশবন্ধু কলোনি এলাকায়৷দীর্ঘ ৫-৬ মাস যাবত এলাকাবাসীর পানীয় জলের সমস্যায় ভুগছেন৷এলাকায় একটি ওয়াটার পাম্প হাউজ আছে৷


যা দীর্ঘ ৫-৬ মাস যাবত বিকল হয়ে আছে৷ এই পাম্প হাউজটি এলাকার একমাত্র জলের চাহিদা মেটানোর মাধ্যম৷ এই সমস্যা সম্পর্কে বার বার এলাকার প্রধান, উপ-প্রধানকে জানানো সত্ত্বেও তারা কোন ব্যবস্থা গ্রহন করছে না৷ পুরো এলাকার মানুষ এখন শুধুমাত্র একটি টিউবওয়েলের উপর নির্ভরশীল৷ কিন্তু ডিডাব্লিউএস দপ্তর এই সমস্যা নিরসনে কোনো ভূমিকাই গ্রহণ করছে না৷ তাই বাধ্য হয়ে ক্ষোভে তারা জলের কলসি, বালতি নিয়ে বিশালগড় – কাঞ্চনমালা সড়ক অবরোধ করে৷ এদিকে পাম্প অফিসের অপারেটর শিব শংকর শীল জানায়, ৫-৬ মাস পূর্বে পাম্পের মোটরে কাদা এবং বালি উঠত৷


তারপর তিনি এই সমস্যার কথা ডিডাব্লিউ দপ্তরে জানানোর পর দপ্তর থেকে নতুন করে পাইপ বডিং করে বসানো হয়৷ কিন্তু জি আই পাইপের সংকট থাকায় তা পাম্প মেশিনে সংযোগ করা হচ্ছে না৷ যার দরুন মেশিন দিয়ে জল দেওয়া সম্ভব হচ্ছে না৷ এতে করে জল সরবরাহ করতে বিঘ্ন ঘটছে৷ এলাকাবাসীর জানায় শীঘ্রই তাদের এই সমস্যা সমাধান না হলে তারা বড়সর আন্দোলনে যাবে৷ এখন দেখার বিষয় কবে নাগাদ এই জলের সমস্যার সমাধানে দপ্তর পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

মোদি-নেহরু তুলনা নিয়ে তোপ শরদ পাওয়ারের, ইতিহাস বিকৃতি, কৃষি সঙ্কট ও বিদেশনীতি নিয়েও কেন্দ্রকে নিশানা

মুম্বই, ১০ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর তুলনা টেনে রাজনৈতিক প্রচারের বিরোধিতা…

ByByNews Desk Jun 10, 2026

দীর্ঘতম সময়ের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে মোদিকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব পাশ কেন্দ্রীয় মন্ত্রিসভার, দাঁড়িয়ে অভিবাদন মন্ত্রীদের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): ভারতের গণতান্ত্রিক ইতিহাসে ১০ জুন, ২০২৬-কে একটি ঐতিহাসিক দিন হিসেবে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Jun 10, 2026

‘রাজনৈতিক ও ব্যক্তিগত কারণেই’ তৃণমূল ও রাজ্যসভা থেকে ইস্তফা: সুশ্মিতা দেব

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস এবং রাজ্যসভার সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার পর নিজের সিদ্ধান্তের পিছনে ‘রাজনৈতিক ও…

ByByNews Desk Jun 10, 2026

পিওকে-তে দমনপীড়ন পাকিস্তানজুড়ে অস্থিরতার আগুন ছড়াতে পারে, দাবি ভারতীয় গোয়েন্দা সূত্রের

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): পাকিস্তান অধিকৃত কাশ্মীর (পিওকে)-এ চলমান বিক্ষোভ দমনে পাকিস্তানি প্রশাসনের কঠোর অবস্থান শেষ পর্যন্ত গোটা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top