News Flash

  • Home
  • Uncategorized
  • করোনার চিকিৎসায় চিকিৎসকদের উপর আস্থা রাখুন : সাংসদ প্রতিমা
Image

করোনার চিকিৎসায় চিকিৎসকদের উপর আস্থা রাখুন : সাংসদ প্রতিমা

আগরতলা, ২৩ এপ্রিল (হি. স.)৷৷ করোনার চিকিৎসায় ত্রিপুরার চিকিৎসকদের উপর পূর্ণ আস্থা রাখুন৷ আমরা সম্মিলিতভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে যুদ্ধে জয়ী হবই৷ ত্রিপুরাবাসীকে আশ্বস্থ করে একথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তাঁর কথায়, করোনা আক্রান্ত ত্রিপুরার মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী রাজ্যের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন৷ তাঁরা সুস্থ হয়েছেন৷
এদিন তিনি বলেন, করোনার প্রথম ঢেউয়ের সময় আমরা করোনা সম্পর্কে কিছুই জানতাম না৷ পিপিই কিট, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদির অভাব ছিল৷ তখন করোনার বিরুদ্ধে যুদ্ধ করার পদ্ধতিও আমাদের জানা ছিল না৷ কিন্ত, আজ আমরা অনেক অভিজ্ঞতা সম্পন্ন৷ শুধু তাই নয়, করোনার বিরুদ্ধে যুদ্ধে স্বয়ং সম্পুর্ন, দৃঢ়তার সাথে বলেন তিনি৷


তাঁর কথায়, গত ৩১ অক্টোবর জয়ন্তিয়া ওয়ার্ডে ডেডিকেটেড কোভিড হাসপাতাল গড়ে তোলা হয়েছে৷সেখানে অক্সিজেনের ব্যবস্থা সহ সর্ব সুবিধা রয়েছে৷ তাঁর দাবি, ত্রিপুরায় চিকিৎসকরা খুব ভালো চিকিতা করছেন৷ তাই, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ত্রিপুরার চিকিৎসকদের চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন৷ তিনি বলেন, সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব করোনা আক্রান্ত হয়েছিলেন৷ কিন্ত, জি বি হাসপাতালের চিকিতায় ভরসা রেখেছেন৷ ত্রিপুরার চিকিতকরা তাঁর চিকিতা করেছেন৷ এখন সুস্থ হয়ে খুব শীঘ্রই কাজে যোগ দেবেন৷


সাংসদ প্রতিমা ভৌমিকের দাবি, অযথা ভয় না পেয়ে করোনার চিকিতা সরকারি পরিষেবায় আস্থা রাখুন৷ ত্রিপুরায় করোনা মোকাবিলায় সমস্ত ব্যবস্থা করা হয়েছে৷ তেমনি, চিকিতকরাও তাদের সবর্োচ্চ পরিসেবা প্রদানে প্রস্তুত রয়েছেন৷ তাই, করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে অযথা বাড়িতে বসে থাকবেন না৷ সময় মত হাসপাতালে গিয়ে চিকিতা পরিসেবা নিন এবং সুস্থ থাকুন৷ তিনি বলেন, অতীতের তুলনায় হাসপাতালগুলিতে পরিকাঠামোগত অনেক উন্নয়ন হয়েছে৷ তাই, সকলে সম্মিলিতভাবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করে আমরা যুদ্ধে জয়ী হবই৷
সেই সঙ্গে তিনি করোনার টিকাকরনে সকলকে গুরুত্ব দেওয়ার অনুরোধ জানিয়েছেন৷ এখনই করোনার টিকা নিন এবং যুদ্ধ জয়ে নিজেকে এগিয়ে রাখুন৷ তিনি জানান, ২৮ এপ্রিল থেকে ১৮ উর্দ সকলের টিকা শুরু হবে৷ সামান্য টাকা খরচ করে ওই সুবিধা নিন৷

Releated Posts

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top