News Flash

  • Home
  • Uncategorized
  • জন্মদিনে প্লাজমা দানের অঙ্গিকার করলেন সচিন, আবেদন জানালেন সকলের কাছে
Image

জন্মদিনে প্লাজমা দানের অঙ্গিকার করলেন সচিন, আবেদন জানালেন সকলের কাছে

মুম্বই, ২৪ এপ্রিল (হি.স.) : মাস্টার ব্লাস্টার সচিন তেণ্ডুলকরের ৪৮তম জন্মদিনে তিনি শীঘ্রই প্লাজমা ডোনেট করার কথা ঘোষণা করলেন। এ বছর জন্মদিনের উপহার হিসাবে প্লাজমা অনুদানের কথা বললেন তিনি। এদিন সচিন টুইটারে লিখেছেন, ‘কিছুদিন আগে আমি একটি প্লাজমা ডোনেশন সেন্টারের উদ্বোধন করেছিলাম। এই মুহূর্তে প্লাজমা ডোনেশনের খুব প্রয়োজন। আমি নিজে কষ্টের মধ্যে ছিলাম। শুধু রোগীর নয়, তাঁর পরিবারকেও কষ্ট করতে হচ্ছে। আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর তাই দেশবাসীর পাশে দাঁড়ানো জরুরি। যাঁরা কোভিড জয়ী, তাঁদের উদ্দেশ্যে বলছি, যদি আপনার চিকিৎসক পরামর্শ দেন, তাহলে অবশ্যই প্লাজমা ডোনেট করুন।’


এদিন শুভেচ্ছাবার্তায় ভরে গিয়েছে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল। করোনার আবহে অবশ্য জন্মদিন পালনে ছেদ টেনেছেন তিনি। গত বছরের মতো এবারও তিনি পরিবারের সঙ্গেই বাড়িতে থাকছেন। শনিবার টুইটারে তিনি দেশবাসীর উদ্দেশ্যে বলেন, ‘আপনাদের শুভেচ্ছাবার্তার জন্য অসংখ্য ধন্যবাদ। আমার দিনটাই ইতিবাচক মনোভাবে মুড়ে দিয়েছেন। আপনারা জানেন কিছুদিন আগে এক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছিলাম। কোভিড পজিটিভ হয়েছিলাম। ২১ দিন নিভৃতাবাসে থাকতে হয়েছিল। আপনাদের সকলের ভালোবাসা, পরিবার এবং বন্ধুবান্ধবের ভালোবাসা, সর্বোপরি চিকিৎসকদের শুশ্রূষায় সেরে উঠেছি। তাঁরা আমাকে ইতিবাচক থাকতে সাহায্য করেছেন। অসংখ্য ধন্যবাদ।’


প্রসঙ্গত,গত ২৭ মার্চ করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। টানা ২১ দিন হাসপাতালে থেকে লড়াই করেছেন মারণ ভাইরাসের সঙ্গে। গত ৮ এপ্রিল সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।

Releated Posts

‘সংবিধানই রক্ষা করে নিপীড়নের বিরুদ্ধে লড়াইয়ে’: সুপ্রিম কোর্টে স্বস্তির পর পবন খেরার মন্তব্য

নয়াদিল্লি, ৩ মে (আইএএনএস): অগ্রিম জামিন মঞ্জুর হওয়ার পর কংগ্রেস নেতা পবন খেরা বলেন, দেশের সংবিধানই মানুষকে “নিপীড়নমূলক…

ByByNews Desk May 3, 2026

পুষ্পবন্ত প্রাসাদে হোটেল নির্মাণের বিষয়ে মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ এপ্রিল: পুষ্পবন্ত প্রাসাদে টাটা গ্রুপে আধুনিক হোটেল নির্মাণের বিষয়ে টিএফটিআই এর ওয়ার রুমে আজ…

ByByReshmi Debnath Apr 29, 2026

জগন্নাথ বাড়ির সামনে ট্রান্সফরমারে অগ্নিকাণ্ড, অল্পের জন্য রক্ষা পথচারীরা

আগরতলা, ২৭ এপ্রিল: শহরের জগন্নাথ বাড়ির সামনে হঠাৎ একটি ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি,…

ByByReshmi Debnath Apr 27, 2026

রাহুল গান্ধীর মঞ্চে সিপিআই(এম) বিদ্রোহী সুধাকরণ, বিজয়নের বিরুদ্ধে তোপ

আলাপ্পুঝা (কেরল), ৪ এপ্রিল (আইএএনএস): সিপিআই(এম)-এর বিদ্রোহী নেতা জি. সুধাকরণ শনিবার কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন-এর বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 4, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top