News Flash

  • Home
  • বিনোদন
  • দিল্লির হাসপাতালে মৃত্যু ২০ জন অসুস্থ রোগীর, অবশেষে এল অক্সিজেন
Image

দিল্লির হাসপাতালে মৃত্যু ২০ জন অসুস্থ রোগীর, অবশেষে এল অক্সিজেন

নয়াদিল্লি, ২৪ এপ্রিল (হি.স.): দিল্লির হাসপাতালে রাতারাতি মৃত্যু হল ২০ জন গুরুতর অসুস্থ করোনা-রোগীর। দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালের ঘটনা। অক্সিজেনের অভাবেই মৃত্যু হয়েছে ২০ জন রোগীর। শনিবার সকালে হাসপাতাল সূত্রের খবর, শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার সকালের মধ্যেই মৃত্যু হয়েছে ২০ জন অসুস্থ রোগীর।

অক্সিজেনের সঙ্কটের কারণে ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। এদিন সকালে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছিল, মাত্র ৩০ মিনিট চলবে। এতটুকুই অক্সিজেন রয়েছে।
যদিও, দুপুরের মধ্যেই অক্সিজেন নিয়ে একটি ট্যাঙ্কার এসে পৌঁছয় জয়পুর গোল্ডেন হাসপাতালে। খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। এই মহুর্তে দিলির বিভিন্ন হাসপাতালে অক্সিজেনের প্রচুর অভাব রয়েছে। এর আগে শুক্রবারই দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে মৃত্যু হয়েছিল ২০ জন রোগীর। স্যার গঙ্গারাম হাসপাতালের পর এবার জয়পুর গোল্ডেন হাসপাতালে মৃত্যু হয়েছে ২০ জন রোগীর।

Releated Posts

বাংলাদেশ সীমান্ত উত্তেজনা ও তরুণদের বিক্ষোভ নিয়ে মন্তব্য তনুশ্রী দত্তের, বললেন ‘নিশানা ভারত’

মুম্বই, ১ অগস্ট (আইএএনএস): চলমান জেন-জেড বিক্ষোভ, জাতীয় নিরাপত্তা এবং সীমান্ত পরিস্থিতি নিয়ে নিজের মত প্রকাশ করলেন অভিনেত্রী…

ByByNews Desk Aug 1, 2026

‘ভুল কাস্টিং, দুর্বল ভিএফএক্স’, ‘রামায়ণ’-এর ট্রেলার নিয়ে কটাক্ষ প্রিয়াঙ্কা চতুর্বেদীর

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): আসন্ন ভারতীয় মহাকাব্যভিত্তিক চলচ্চিত্র ‘রামায়ণ’-এর সদ্য প্রকাশিত ট্রেলার নিয়ে তীব্র সমালোচনা করলেন শিবসেনা (ইউবিটি)-র…

ByByNews Desk Jul 31, 2026

‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এ উঠে আসবে ভারতের ৮৮ ঘণ্টার সন্ত্রাসবিরোধী অভিযানের অজানা কাহিনি

মুম্বই, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের সন্ত্রাসবিরোধী অভিযান ‘অপারেশন সিঁদুর’-কে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র-ধর্মী সিরিজ ‘ডিক্লাসিফায়েড: অপারেশন সিঁদুর’-এর প্রথম…

ByByNews Desk Jul 31, 2026

প্রতারণা, প্রাণনাশের হুমকির অভিযোগে অভিনেতা তথা প্রাক্তন তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ

কলকাতা, ২৯ জুলাই (আইএএনএস): বাংলা চলচ্চিত্রের অভিনেতা এবং তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীর বিরুদ্ধে ₹৬৮ লক্ষ প্রতারণা,…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top